তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

সংস্কার শেষে খুলে দেওয়া হলো পোস্তগোলা সেতু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2024 03:00:03 am

টানা ১৬ দিন সংস্কার কাজ শেষে খুলে দেওয়া হয়েছে পোস্তগোলা সেতু।


ঢাকার অন্যতম প্রবেশপথ বুড়িগঙ্গা নদীর ওপর পোস্তগোলা সেতু শনিবার (৯ মার্চ) সকাল থেকে চালু হলো। আবার আগের মতোই সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।


দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের রাজধানীতে অন্যতম প্রবেশদ্বার খ্যাত এই সেতুর সংস্কার কাজ শুরু হয় ২২ ফেব্রুয়ারি থেকে। সংস্কার চলে ৮ মার্চ পর্যন্ত। ৯ মার্চ থেকে এই সেতু দিয়ে যানচলাচল স্বাভাবিক হচ্ছে।


কার্যক্ষমতা বাড়াতে পোস্তগোলা সেতু সংস্কার কাজ করে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। ফলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনগুলোকে বিকল্প সেতু অর্থাৎ বাবু বাজার সেতু দিয়ে চলাচল করতে বলা হয়।


এর আগে সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ সবুজ উদ্দিন খান গণমাধ্যমে জানান, শনিবার থেকে যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হবে।


তিনি বলেন, শনিবার ভোর ৬টা থেকে সেতুতে চলবে সব ধরনের যানবাহন। মাইক্রো কংক্রিট দিয়ে সংস্কার করা হয়েছে পোস্তগোলা সেতুর ক্ষতিগ্রস্ত দুটি গার্ডার। এর ফলে আয়ুস্কাল শেষ না হওয়া পর্যন্ত আর সেতুর সংস্কার কাজে হাত দিতে হবে না।


সড়ক ও জনপথ বলছে, এই মেরামতের কারণে ফের আগের অবস্থায় ফিরে এসেছে এই সেতু। সংস্কারে খরচ হয়েছে অন্তত ২ কোটি টাকা।


২০২০ সালের জুনে বুড়িগঙ্গার সদরঘাটে ডুবে যায় লঞ্চ মর্নিং বার্ড। পোস্তগোলা সেতুর নিচ দিয়ে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যাওয়ার সময় ধাক্কা দেয়। এতেই ক্ষতিগ্রস্ত হয় সেতুর গার্ডার। এরপর দফায় দফায় করা হয় সংস্কার।


এর আগে এক গণ বিজ্ঞপ্তিতে সড়ক ও জনপথ বিভাগ জানায়, পোস্তগোলা সেতুর রুটিন সংস্কারের অংশ হিসেবে রেট্রোফিটিং ও দুটি গার্ডার মেরামত শুরু হয়েছে গত ২২ ফেব্রুয়ারি থেকে। সংস্কার কাজের জন্য পোস্তগোলা ব্রিজ বন্ধ থাকতে পারে ৮ মার্চ পর্যন্ত।


মেরামত চলাকালীন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছিল সড়ক ও জনপথ অধিদপ্তর।


আরও খবর