জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন। গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

রামগড়ে বি‌নোদন কেন্দ্র শিশু ক‌ানন'র উদ্বোধন

রামগড়ে বি‌নোদন কেন্দ্র শিশু ক‌ানন'র উদ্বোধন 


মোহাম্মদ এমদাদুল হক খাগড়াছ‌ড়ি প্র‌তি‌নি‌ধি


খাগড়াছ‌ড়ি জেলার রামগ‌ড়ে শিশু পার্ক শিশু ক‌ানন'র উদ্বোধন করা হয়ে‌ছে।শনিবার (৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান আনুষ্ঠানিকভাবে শিশু কাননের উদ্বোধন ক‌রেন।রামগড়‌ মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সাবেক প্রাচীন মহকুমা।ই‌তিহা‌সের স্বাক্ষরবহনকারী শতবছ‌রে‌র  এসডিও বাংলো চত্বরে ‘শিশু কানন’ নামে শিশু বিনোদন পার্ক তৈরি করা হয়েছে। উপজেলায় প্রথম নির্মিত এ শিশু পার্ক। ২০২২ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার খন্দোকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত ঐতিহাসিক এসডিও বাংলোটি সংরক্ষণ ও সংস্কার এবং এখানে শিশু বিনোদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেন। ঐ বছর ২৮ নভেম্বর খাগড়াছড়ির তৎকালীন জেলা প্রশাসক(যুগ্ম সচিব) প্রতাপ চন্দ্র বিশ্বাস এ শিশু কাননের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও খাগড়াছড়ি জেলা প্রশাসকের সার্বিক সহায়তায় শিশু কাননের কাজ শেষ হয়েছে। ভারত সীমান্তবর্তী ফেণী নদীর তীর ঘেঁষা দৃষ্টিনন্দন এসডিও বাংলো ও এখানকার  প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসা পর্যটকসহ স্থানীয় শিশু দর্শণার্থীদের বিনোদনের জন্য মনোরম শিশু বিনোদন পার্কটি নির্মাণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। সীমান্ত সড়ক হতে এসডিও বাংলোর প্রবেশ পথটি নান্দনিকভাবে নির্মাণ ও আর্চওয়ের মাধ্যমে সবুজ গেইট নির্মাণ করা হয়েছে। কিডস জোনে শিশুদের জন্য অত্যাধুনিক রাইডস,ল্যান্ডস্কেপে ওয়াকওয়ে এবং বসার ব্যবস্থা রয়েছে। টিলার ঝিঁরির ওপর নির্মিত পাকা সেতুটিও সাজানো হয়েছে আকর্ষণীয়ভাবে। এখানে শিশুদের অভিভাবকরাও বেশ আনন্দ উপভোগ করতে পারবেন। সন্ধ্যার পর  রং-বেরংয়ের আলোকসজ্জায় স্বপ্নপুরীর রুপ নেয় শিশু কানন। রয়েছে ‘আই লাভ রামগড়’ ফটো সেশন প্লেস। কিডস জোনটি শিশুদের শারিরীক ও মানসিক বিকাশ ও আনন্দময় পরিবেশ উপযোগী। রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কারবারি বলেন   ঐতিহ্যবাহি রামগড়ে শিশুদের বিনোদনের জন্য সর্বপ্রথম এ শিশু পার্কটি তৈরি করতে পেরে খুবই ভাল লাগছে। নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন,  রামগড়ে শিশুদের বিনোদনের জন্য সর্বপ্রথম এ শিশু পার্কটি তৈরি করতে পেরে খুবই ভাল লাগছে।এখানে ট্রেনসহ আরও কিছু রাউড স্থাপনের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঐতিহাসিক এসডিও বাংলোর সংস্কার ও উন্নয়নে একটি বড় প্রকল্প নিয়েছে। শীঘ্রই এ প্রকল্পের কাজ শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস,সহ সরকারি বেসরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সহ আরো অনেকে। 

Tag
আরও খবর