তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

ময়মনসিংহ সিটি নির্বাচনে ইকরামুল হক টিটু দ্বিতীয় বার মেয়র নির্বাচিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2024 04:36:02 pm

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে সাবেক মেয়র ইকরামুল হক টিটু জয়ী হয়েছেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ভোটের হার ৫৬ দশমিক ৩। নির্বাচনে ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি) পেয়েছেন ১৩৯৬০৪ ভোট, অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কি (হাতি) পেয়েছেন ৩৫৭৬৩ ভোট, এহতেশামুল আলম (ঘোড়া) পেয়েছেন ১০৭৭৩ ভোট, মো. রেজাউল হক (হরিণ) ১৪৮৭ ও শহিদুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ১৩২১ ভোট।



এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কি, জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, কৃষক লীগ নেতা কৃষিবিদ মো. রেজাউল হক এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইভিএম পদ্ধতিতে আজ শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ১২৮টি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইতিহাসে এবার দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন পদে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ২২২ জন প্রার্থী। এরমধ্যে, মেয়র পদে পাঁচ প্রার্থী ছাড়াও নগরীর ৩৩টি. ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৬৯ জন। নগরীর ১১ নম্বর ওয়ার্ডে ফরহাদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কাউন্সিলর পদে ৩২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়।



সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র‌্যাব, পুলিশ, এপিবিএন, আনসার ব্যাটালিয়ন, সাধারণ আনসার মিলে ৪ হাজার ৫০০ জন দায়িত্ব পালন করেন। পাশাপাশি ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে ছিলেন। সাধারণ ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার মিলে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ জন আইনশৃঙ্ক্ষলা রক্ষায় দায়িত্ব পালন করেন। সিটি নির্বাচনে মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়। নগরীর বিভিন্ন ভোটকেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোটারগণ ভোট প্রদান করেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ১২৮ কেন্দ্রের ৯৯০টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭২ পুরুষ ও ১ লাখ ৭২ হাজার ৬১৫ নারী। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।



তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. ইকরামুল হক টিটু জানান, নগরবাসীর রায়ে আমি নির্বাচিত হয়েছি। তাদের রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল। জনগণকে সাথে নিয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করে সুন্দর নগরী গড়ে তুলবো। এছাড়াও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি পরিচ্ছন্ন নগরী গড়বো।

আরও খবর