সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত।

মধ্যপ্রাচ্যে কাল থেকে শুরু রোজা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-03-2024 02:14:20 am

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে রোজা শুরু হতে যাচ্ছে। আজ এশার পর তারাবির নামাজ আদায় এবং ভোর রাতে প্রথম সেহরি খাবে সৌদির ধর্মপ্রাণ মুসল্লিরা।


১০ মার্চ, রবিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের খোঁজ শুরু হয়। এসময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়।


সৌদি আরবের সুপ্রিম কোর্ট রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, ১৪৪৫ হিজরি সনের রমজান মাস শুরু হবে সোমবার। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গাল্ফ নিউজ এ খবর জানিয়েছে।


সুদাইর নামক একটি অঞ্চলে সবচেয়ে বড় প্রস্তুতি নেয়া হয়। সেখানে উপস্থিত হন সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরি। বিস্তর মরুভূমিতে মঞ্চ তৈরি করে সেখানে সারি সারি চেয়ার বসানো হয়। ওইস্থান থেকেই চাঁদ দেখার চেষ্টা করা হয়।


এছাড়া তুমাইরেও প্রায় সমান প্রস্তুতি নেয়া হয়। তবে দুপুরের একটু পর সেখানে ধূলিঝড় শুরু হয়। এতে খালি চোখে চাঁদ দেখার বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু পরবর্তীতে আবহাওয়া আবার ঠিক হয়ে যায়।


আজ সন্ধ্যা ৬টার কিছু আগে প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদারি জানান, এমন আবহাওয়ায় সুদাইয়ের মাজমা বিশ্ববিদ্যালয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ থেকে রমজানের চাঁদ দেখা সম্ভব নয়। কিন্তু পরবর্তীতে চাঁদের দেখে মেলে।


সংযুক্ত আরব আমিরাতেও সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। একই দিন রোজা পালন বা সিয়াম সাধনা শুরু করবেন তুরস্ক ও কাতারের মুসলমানরা।


চান্দ্রবর্ষ হওয়ায় আরবি বছরের মাসগুলো নির্ধারণ করা হয় চাঁদ দেখার ওপর। হিজরি বর্ষপঞ্জিতে এখন শাবান মাস চলছে। এর পরের মাসটিই হচ্ছে রমজান। সৌদি আরবে চাঁদ দেখতে পাওয়ায় আজ ছিল শাবান মাসের শেষ দিন।


হিজরি সালের রমজানকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়। মহিমান্বিত এই মাসকে ঘিরে এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে মুসলিম বিশ্বের।


মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ মাসটিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে মূল্যছাড় দেওয়া হয়। রোজাদারদের অর্থ কষ্ট লাঘব এবং বাড়তি সওয়াবের আশায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে ছাড় দেন ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের ওপর থাকে সরকারি নজরদারি। সরকারিভাবে রমজানকেন্দ্রিক মূল্যছাড়ের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় এ মাসে যেসব পণ্যের দাম কমানো হয়, সেগুলোর নাম উল্লেখ থাকে।

আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

২৮ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৩০ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৮২ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে