শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

নড়াইলে ব্যাংকার ও ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়


আসন্ন রমজান উপলক্ষ্যে ব্যাংকার ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়। আজ ১০ মার্চ /২০২৪ (রবিবার) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মহোদয় ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "সাধারণ জনগণ তাদের অর্জিত অর্থ ব্যাংকে গচ্ছিত রাখেন এবং প্রয়োজনে উত্তোলন করে থাকেন। এক ব্যাংক হতে অন্য ব্যাংকে টাকা স্থানান্তর করার সময় অবশ্যই পুলিশকে ইনফর্ম করবেন। আপনারা টাকা লেনদেনের সময় সতর্ক দৃষ্টি রাখবেন। বিশেষ করে জাল টাকা শনাক্তকরণে সচেতনতা অবলম্বন করতে হবে।" এছাড়া ব্যাংকের ভিতর ও তার আশেপাশের সিসি ক্যামেরাগুলো সচল রেখে ভিডিও ফুটেজ সংরক্ষণ করার জন্য তিনি বিশেষ তাগিদ দেন। পুলিশ সুপার মহোদয় ব্যাংকের মোটরসাইকেল পার্কিং এলাকা সিসি ক্যামেরার আওতায় আনার জন্য বলেন। এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় বোরকা পরিহিত মহিলাদের মুখ উন্মুক্ত রেখে টাকা উত্তোলন করার বিষয়টি নিশ্চিত করার জন্য বলেন। 


অপরদিকে পুলিশ সুপার মহোদয় নড়াইল শহরের ব্যবসায়ীদের  সাথে মতবিনিময় সভায় পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল, স্বাভাবিক ও সহনশীল পর্যায়ে রাখার জন্য আহ্বান করেন। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি করছে নড়াইল জেলা পুলিশ। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে কেনা-কাটা করতে পারে এবং চুরি, ছিনতাই এর শিকার না হয় সেজন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি হতে জনগণকে রক্ষা করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য কিছু রুটে ডাইভারশন করা হয়েছে। বেশি টাকার ট্রানজেকশন করার সময় তিনি ব্যবসায়ীদের পুলিশকে অবহিত করতে বলেন। তিনি যেকোন সমস্যায় জেলার কন্ট্রোল রুমের হটলাইন ০১৩২০-১৪৭০৯৮ এবং ০১৩২০-১৪৭০৯৯ কল করার জন্য আহ্বান করেন।


এ সময় জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ সাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখা; জনাব মীর শরিফুল হক, ডিআইও-০১, জেলা বিশেষ শাখা নড়াইলসহ জেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তাগণ ও  ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর