নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

শ্যামনগরে বিভিন্ন দুর্যোগে নিহত ও আহত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

শ্যামনগরে বিভিন্ন দুর্যোগে নিহত ও আহত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ মঙ্গলবার(১৭ মার্চ)সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে পানিতে ডুবে, বিদ্যুৎ স্পৃষ্টে, সাপের কামড়ে মৃত্যু, অগ্নিকান্ডে, সড়ক দূর্ঘটনা এবং প্রাকৃতিক দুর্যোগে নিহত ও আহত ১৭টি পরিবারের মধ্যে ১ লক্ষ ৬৫ হাজার টাকার আর্থিক সহায়তা ও চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ত্রাণ কার্য(নগদ) খাত হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমুখ।

একই অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী অফিসের আয়োজনে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ২২০টি বেঞ্চ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি এস এম আতাউল হক দোলন।

অপরদিকে দুপুর ১২টায় উপজেলার পদ্মপুকুর ইউপির কামালকাটি গ্রামে কার্ত্তিক মন্ডল ও করুণা মন্ডলের আগুনে পুড়ে বসত ঘর ক্ষতি গ্রস্থ হওয়ার কারণে দুটি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা হিসাবে বার হাজার টাকার চেক ও চার ব্যান্ডেল টিন প্রদান করেন এমপি এস এম আতাউল হক দোলন।

ছবি- শ্যামনগরে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন।



Tag
আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৮ ঘন্টা ৪০ মিনিট আগে