হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। হবিগঞ্জে বহু বিতর্ক সৃষ্টিকারী এই দৈনিক পত্রিকাটি বন্ধের কারণ জানায়নি কর্তৃপক্ষ।
প্রকৌশলী সুশান্ত দাসগুপ্ত কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকাটি রাজনৈতিক নানা কারনে হবিগঞ্জে বহু বিতর্ক সৃষ্টি করেছিলো। অসত্য ও মিথ্যা সংবাদ প্রচার করে মানহানী করার অভিযোগও রয়েছে পত্রিকাটির বিরুদ্ধে।
শুক্রবার (২১ অক্টোবর) রাতে এক বিবৃতিতে পত্রিকাটি বন্ধ করা হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দৈনিক আমার হবিগঞ্জের প্রিন্ট ও অনলাইন ভার্সন বন্ধ থাকবে।
তবে কি কারণে পত্রিকাটি বন্ধ করা হয়েছে তার সুস্পষ্ট কোন কারণ উল্লেখ করেনি কর্তৃপক্ষ।
৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১১ ঘন্টা ১০ মিনিট আগে
১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
২০ ঘন্টা ৩৭ মিনিট আগে
২০ ঘন্টা ৫০ মিনিট আগে
২১ ঘন্টা ৫ মিনিট আগে