দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

অবৈধ ইটভাটায় অভিযান, ১২ ইটভাটা বন্ধ, জরিমানা ১০লাখ ৫হাজার টাকা

ঝালকাঠির নলছিটিতে প্রশাসনের অভিযানে ১২ ইটভাটা বন্ধ, জরিমানা করা হয়েছে ১০লাখ ৫হাজার টাকা।

নলছিটিতে দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ ইটভাটায় দিনভর অভিযান পরিচালনা করেছে প্রশাসন। ভ্রাম্যমান আদালতের ৫টি টিম সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠা অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইটভাটাগুলোকে ১০লাখ ৫হাজার টাকা জরিমানাসহ ১২টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। 

কুলকাঠি ইউনিয়নের কেটিসি ইটভাটায় ০২লাখ জরিমানা করা হয়। তারা জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে ওই ইটভাটার ম্যানেজার লোকমান হাওলাদারকে ৩ মাসের জেল প্রদান করে ভ্রাম্যমান আদালত। লোকমান হাওলাদার ঝালকাঠির সদর উপজেলার কাসেম আলী হাওলাদার ছেলে। 
১৩মার্চ বুধবার দিনভর চলা এ অভিযানের নেতৃত্ব দেন নলছিটির উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম। তার সাথে ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী। 

দন্ডপ্রাপ্ত ইটভাটার মধ্যে রয়েছে পৌর এলাকায় এমএমবি ব্রিকসকে (বৈধ কাগজপত্র না থাকায়) ৩ লাখ টাকা জরিমানা ও বন্ধ ঘোষনা,  এমএমআর ব্রিকসকে একই কারনে ০১লাখ ৭০হাজার টাকা জরিমানা ও বন্ধ ঘোষনা, মুন ব্রিকসকে ০২লাখ ২০হাজার টাকা জরিমানা ও বন্ধ ঘোষন, কুশঙ্গল ইউনিয়নের মানপাশার মেসার্স বাপ্পি সরদার ব্রিকসকে ৫০হাজার টাকা জরিমানা, ওই এলাকার থ্রি স্টার ব্রিকসকে ০১লাখ জরিমানা করে ড্রাম চিমনি ভেঙে ফেলা হয়েছে, দপদপিয়া ইউনিয়নের নুর ব্রিকস কে ০১লাখ টাকা, ফোর ষ্টার ব্রিকসকে ৫০হাজার টাকা, তিন ষ্টার ব্রিকসকে ১৫হাজার টাকা জরিমানা ও বন্ধ ঘোষনা করা হয়েছে।
 
এছাড়াও দপদপিয়া ইউনিয়নের হাওলাদার ব্রিকসসহ আরও কয়েকটি ইটভাটার ড্রাম চিমনি দিয়ে পরিচালিত ব্রিকস এর চুলা পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়েছে এবং চিমনি ভেঙে ব্রিকস বন্ধ করে দেয়া হয়েছে। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারনে তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ৫জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের নেতৃত্ব মোট ৯টি মামলায় এসকল দন্ড প্রদান করা হয়। তিনি বলেন এ অভিযান চলমান থাকবে।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৬ মিনিট আগে