গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ জন। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭০ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৬ হাজার ৩৬২ জন। সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩১ টি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক শূণ্য ৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
১০ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮২ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে
১০৯ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
১১৬ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৩৬ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৫৫ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে
১৬৩ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে