জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫

উলিপুরে বিধবা নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার ১


 কুড়িগ্রামের উলিপুরে এক বিধবা নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগে ১জনকে গ্রেফতার করা হয়েছে ।ঘটনাটি ঘটেছে, উপজেলার পান্ডুল এলাকায়।  

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের এলাকার ওই নারীর (৩৫) স্বামী সাড়ে চার বছর পূর্বে মৃত্যুবরণ করেন। এরপর থেকে ওই বিধবা নারী তার দুই শিশু সন্তানসহ কষ্ট করে দিনাতিপাত করছিলেন। তার অসহায়ত্বের সুযোগে প্রতিবেশি মোহাম্মদ আলীর ছেলে মুকুল হোসেন বিধবা ওই নারীর মোবাইল নাম্বার সংগ্রহ করে প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই নারী বিষয়টি মুকুলের পরিবারকে অবগত করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। এরপর থেকে ওই নারীর ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকেন মুকুল হোসেন (৪০)। এক পর্যায়ে গত ২২ ফেব্রুয়ারী দুপুরে ওই নারীর বাড়িতে একা পেয়ে মুকুল জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে মুকুল পালিয়ে যায়। এরপর রোববার (১৭ মার্চ) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুকুলকে আসামী করে থানায় মামলা হয়। মামলার পর ১৮ মার্চ থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই মুকুলকে গ্রেপ্তার করেন।


উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, বিধবা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার (১৮ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে।#

আরও খবর