দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন'র সাথে মিথিলার সৌজন্য সাক্ষাৎ


ইন্টারন্যাশনাল কারাতে গোল্ড মেডেলিস্ট নলছিটির কৃতি সন্তান মিথিলা আহমেদ মৌ উপজেলা পরিষদ চেয়ারম্যান, নলছিটির সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নলছিটি থানার অফিসার ইনচার্জ এবং দৈনিক গাউছিয়া'র বার্তা সম্পাদক'র সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন।

২০ মার্চ বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় ও নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী এবং দৈনিক গাউছয়া'র বার্ত  সম্পাদক মিলন কান্তি দাস'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তার সাথে ছিলেন তার মা শাপলা আক্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদ সম্পাদক তপন কুমার দাস, সংবাদিক অরবিন্দ পোদ্দার তপু। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান মিথিলার সার্বিক সফলতা কামনা করেন। এবং আগামী দিনে তার যে কোন প্রয়োজনে পাশে থাকার কথা বলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় মিথিলার কাছে তার বাস্তব অভিজ্ঞতার কথা শোনেন। মিথিলা বলেন এদেশের বেশিরভাগই মেয়েরাই নিরাপত্তা হীনতায় ভোগে। প্রতিদিনই নারীদের ওপর সহিংসতার ঘটনার কথা শোনা যায়। এ পরিস্থিতিতে নারীদের সচেতনতা বাড়ানো ও আত্মরক্ষার কৌশল শেখাটা অত্যন্ত জরুরি। কারাতে হতে পারে নারীর সুরক্ষার একটি অন্যতম হাতিয়ার।

তার অনুভূতির কথা শুনে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, তুমি উপজেলা মেয়েদের আইকন। তোমাকে দেখে অন্য মেয়েরাও নিজেদের সুরক্ষার জন্য কারাতে শিখবে। তোমার আন্তর্জাতিক পর্যায়ে কারাতে গোল্ড মেডেল অর্জন নলছিটি উপজেলার মানুষদের সম্মানিত করেছে। মিথিলা তুমি একদিন বাংলাদেশের হয়ে বিশ্বজয় করে দেশের নাম উজ্জ্বল করবে এমন আশাবাদ ব্যক্ত করেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী বলেন তোমার অর্জন নলছিটির সম্মান অনেক বৃদ্ধি করছে। আগামী দিনে আরও সফলতা অর্জন করো। তোমার সফলতা আমাদের গর্বিত করবে।

দৈনিক গাউছয়া'র  বার্ত সম্পাদক'র সাথে সাক্ষাতের সময় তার কারাতে শেখার কথা বলেন। মায়ের অনুপ্রেরণা আর বাবার স্বপ্ন পুরন করতেই কারাতে শেখা শুরু। মেয়ে হিসেবে কিছু প্রতিবন্ধকতা থাকলে মায়ের হাত ধরেই এগিয়ে চলছে। সে বলে তার সফলতার সবটুকু অবদান তার মায়ের। আগামী দিনে তার ইচ্ছের কথা জানতে চাইলে বলেন মায়ের ইচ্ছে পুরণ, অসুস্থ বাবার পাশে দাঁড়ানো পাশাপাশি দেশের জন্য কিছু করা। 

মিথিলার সম্পর্কে খোজ নিতে গিয়ে জানা যায় মিথিলা আহমেদ মৌ ২০২২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৩তম জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়ানশিপে গোল্ড মেডেল অর্জনের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। এরপর একে একে ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল, ২০২৩ সালের অনুষ্ঠিত অলিম্পিক যুব গেমস্ কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল, ভিখারুন্নেসা কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়াও তার ঝুলিতে আছে ২টা ব্রোঞ্জ ও ৩টা সিলভার মেডেল। সে সর্বশেষ আন্তর্জাতিক শিটো-রিউ কারাতে সেমিনার ২০২৪ সমাপ্ত করেছেন।

এখন নলছিটির এই আলোকিত মেয়েটির লক্ষ্য অলিম্পিকে বাংলাদেশের হয়ে স্বর্ণ জয় করা। সে সকলের কাছে দোয়া আর্শিবাদ কামনা করেছেন। 

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৬ মিনিট আগে