শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আদমদীঘিতে বৈদ্যুতিক মিটার চোরচক্রের দুইজন গ্রেফতার

গ্রেফতারকৃত দুই জন।

বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক মিটার চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের দেয়া তথ্যানুসারে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশরে পাশে পরিত্যক্ত জঙ্গল থেকে একটি বৈদ্যুতিক মিটার, একটি বৈদ্যুতিক কাটাউট (মেইন সুইচ) ও বৈদ্যুতিক তারের ঝোপা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া সদর উপজেলার সাদনাপাড়ার সমিরুদ্দিনের ছেলে মোমিন (২২) ও আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের কাচু মন্ডলের ছেলে আব্দুল মোমিন (২৭)।  
জানা গেছে, আদমদীঘি উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে জমিতে সেচ শুরুর আগ থেকেই বিভিন্ন মাঠে বসানো পল্লী বিদ্যুতের গভীর ও অগভীর নলকুপের বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল একটি চোরচক্র। তারা মিটার মালিকদের বিকাশ নম্বর দিয়ে অনেকের নিকট থেকে টাকা আদায় করে মিটার ফেরৎ দিত। আবারো সেই সব ফেরৎ দেয়া মিটারসহ প্রায় প্রতি রাতে বৈদ্যুতিক মিটার চুরি করে একই কায়দায় বিকাশের মাধ্যমে টাকা চাইতো। চোরচক্রের অত্যাচারে অতিষ্ট ছিল গভীর নলকুপের মালিক ও কৃষকরা। গত মঙ্গলবার আদমদীঘি থানা পুলিশ কৌশলগত প্রযুক্তি ব্যবহার করে বৈদ্যুতিক মিটার চোরচক্রের ওই দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ক্রী জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসবাদে গুরুত্বপুর্ন তথ্য মিলেছে। আজ বুধবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর