মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ : সঠিকভাবে টাকা বিতরণ করা হয়েছে মর্মে দাবি সংশ্লিষ্টদের সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সাহিত হলেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু শিশুদের মোবাইল ফোন আসক্তি: পড়াশোনায় অমনোযোগের নীরব সংকট গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি,বিএনপি নেতার ছেলের ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার জন্য ৬ মাসের সময় দিলেন ডা. আব্দুল্লাহ তাহের। মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি

রমজানে কবরের আজাব বন্ধ থাকার বিষয়ে শরিয়ত কী বলে?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-03-2024 05:07:23 am

আমাদের সমাজে অনেকের মুখে বলতে শোনা যায়, ‘রমজান মাসে কবরের আজাব বন্ধ থাকে’। আবার কিছু মানুষকে একথাও বলতে শোনা যায় যে, ‘দাফনের পর জুমা বা রমজান এলে কেয়ামত পর্যন্ত কবরের আজাব বন্ধ থাকে’! এ সম্পর্কে ইসলামি শরিয়ত কী বলে?


না, মানুষের এমন ধারণা ঠিক নয়, এটি একটি ভিত্তিহীন ধারণা। কোরআন-সুন্নায় এ সম্পর্কে কোনো দিকনির্দেশনা নেই। মূলত কবরের আজাব হওয়া না-হওয়ার সঙ্গে রমজানের কোনো সম্পর্ক নেই; ব্যক্তির ঈমান ও নেক আমলের সঙ্গে আজাব হওয়া না হওয়ার সম্পর্ক।


সুতরাং মানুষের উচিত এমনসব আমল করা; সেসব আমলের প্রতি যত্নবান হওয়া, যার মাধ্যমে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায়।


রোজা অবস্থায় ইন্তেকাল


তবে হ্যা, রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করলে তার বিশেষ ফজিলত রয়েছে। হাদিসে পাকে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,


... وَمَنْ صَامَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللهِ خُتِمَ لَهُ بِهَا دَخَلَ الْجَنّةَ.


অর্থ: ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং এ রোজা হয় তার জীবনের শেষ আমল (অর্থাৎ রোজা অবস্থায় তার ইন্তেকাল হয়) সে জান্নাতে প্রবেশ করবে’। (মুসনাদে আহমাদ ২৩৩২৪; বায়হাকি ৬৫১; মাজমাউয যাওয়ায়েদ ১১৯৩৫)


এ হাদিসের আলোকে জানা যায়, রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে, আশা করা যায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। কিন্তু রমজান মাসে কবরের আজাব বন্ধ থাকে, এমনটি কোথাও পাওয়া যায় না।


সম্ভবত যে কারণে মানুষ এমনটি মনে করে


আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,


إِذَا كَانَتْ أَوّلُ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ، صُفِّدَتِ الشّيَاطِينُ، وَمَرَدَةُ الْجِنِّ، وَغُلِّقَتْ أَبْوَابُ النّارِ، فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ، وَفُتِحَتْ أَبْوَابُ الْجَنّةِ، فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ، وَنَادَى مُنَادٍ: يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ،وَيَا بَاغِيَ الشّرِّ أَقْصِرْ، وَلِلهِ عُتَقَاءُ مِنَ النّارِ، وَذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ.


অর্থ: ‘যখন রমজানের প্রথম রাতের আগমন ঘটে, তখন দুষ্ট জিন ও শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, (সারা মাস) একটি দরজাও খোলা হয় না এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, (সারা মাস) একটি দরজাও বন্ধ করা হয় না। একজন ঘোষক ঘোষণা করতে থাকে- হে কল্যাণের প্রত্যাশী! আরো অগ্রসর হও। হে অকল্যাণের যাত্রী! ক্ষান্ত হও। আর আল্লাহ তাআলা এ মাসের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন’। (ইবনে মাজাহ ১৬৪২; ইবনে খুযায়মা ১৮৮৩; মুসতাদরাকে হাকেম ১৫৩২) এই হাদিসের বর্ণনায় এসেছে, ‘জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়’- এখান থেকে হয়ত কারো মাঝে এ ধারণার সৃষ্টি হয়েছে যে, তাহলে রমজানে কবরের আজাবও বন্ধ থাকে।


আর আলেমদের মতে, রমজানে জাহান্নামের দরজাসমূহ বন্ধ থাকে, প্রতি রাতে আল্লাহ বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন- এগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু রমজানে কবরের আজাব বন্ধ থাকে- হাদিসের এমন কোনো বর্ণনা পাওয়া যায় না।


ইয়া আল্লাহ! যারা আপনার ডাকে সারা দিয়ে কবর বাসী হয়ে গেছেন, তাদের সবার কবরের আজাব মাফ করে দিন। জান্নাত নসিব করুন। আমিন। 

আরও খবর
6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১৩ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে







69b7cb429d50e-160326032002.webp
আজ পবিত্র শবে কদর

৭৬ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে


69948f9fef9dc-170226095615.webp
রমজানের চাঁদ দেখা গেছে সৌদি আরবে

১০৩ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে