সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

ঈদুল ফিতরে আসছে এজেএস ওর্য়াল্ড এর নতুন গান


আসন্ন ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে এজেএস ওর্য়াল্ড এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকার আলআমিন জমাদ্দার সবুজ এর কথা ও সুরে সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী আকাশ মাহমুদ ও নওশীন অমির কন্ঠে "ও মেয়ে ঢং করোনা" শিরোনামের একটি রোমান্টিক সিনেমাটিক ঘরোনার গান।গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ নিজেই।


আলআমিন জমাদ্দর সবুজের অর্থায়নে কে এ নিলয় এর পরিচালনায় রোমান্টিক এই গানের মিউজিক ভিডিও তে অভিনয় করেছেন আলিফ চৌধুরী ও প্রণোমি নাফি। ক্যামেরায় ছিলেন চঞ্চল।


নতুন এই গান নিয়ে দৈনিক দেশচিত্রের সাথে কথা বলেছেন গানটির গীতিকার ও এ জে এস ওর্য়াল্ড এর কর্নধার আলআমিন জমাদ্দর সবুজ। তিনি বলেন বর্তমান সময়ের দর্শকদের পছন্দের কথা চিন্তা করেই " ও মেয়ে ঢং করোনা" গানটি লিখেছি।সেই সাথে আকাশ মাহমুদ ও নওশিন অমির মিষ্টি কন্ঠে রোমান্টিক সিনেমাটিক ঘরোনার এই গানটি দর্শকদের ভালো লাগবে আশা করি।


আপকামিং এই গান নিয়ে দৈনিক দেশচিত্রের সাথে কথা বলেছেন সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী আকাশ মাহমুদ তিনি বলেন আলআমিন জমাদ্দর সবুজ ভাই সবসময় ভালো গান লেখেন।আমি এর আগেও সবুজ ভাইয়ের বেশকিছু গানে কন্ঠ দিয়েছি যে গান গুলো আমার দর্শক-শ্রোতারা খুবই ভালো ভাবে গ্রহণ করেছেন।আশা করি "ও মেয়ে ঢং করোনা" গানটিও আমার দর্শক-শ্রোতারা ভালো ভাবে নিবেন।


আলআমিন জমাদ্দর সবুজের কথা ও সুরে এর আগে জনপ্রিয় উল্লেখযোগ্য গানগুলো হলো আকাশ মাহমুদ ও অন্তরা দাস গেয়েছে সাধের কক্সবাজার। যে গানের মডেল হিসেবে ছিলেন আলামিন জমাদ্দার সবুজ এবং স্বর্ণা বিশ্বাস। এরপরে আসে বড় লোকের মাইয়া। যে গানে কন্ঠ দিয়েছে আকাশ মাহমুদ ও দৃষ্টি তালুকদার। মডেলও ছিলো তারা দু'জন। এর আগে তোকেই শুধু চাই গানটা এজেএস ওর্য়াল্ড ইউটিউব চ্যানলে রিলিজ পাওয়ার পর এই গান জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত শুনে পছন্দ করেন।এরপর সে তার স্ত্রী র পরিচালনায় এটিএন বাংলার ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচ ফোড়নের জন্য রি সুট করে প্রচার করেন।এটার গায়ক গায়িকা ও মডেল আকাশ মাহমুদ ও শ্রাবণী শায়ন্তনী।


উল্লেখ্য,এ জে এস ওর্য়াল্ড এর প্রথম গান ছিলো,ভালোবাসার দামে তোমায় লইবো কিনিয়া। যেটার গায়ক গায়িকা ছিলো খায়রুল ওয়াসী ও বন্যা তালুকদার। মিউজিক কম্পোজার ছিলেন এস ডি সাগর

আরও খবর