নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

শ্যামনগর থানা পুলিশের হাতে আটক কথিত সীমানা পিলার সহ চক্রের পাঁচ সদস্য

শ্যামনগর থানা পুলিশের হাতে আটক কথিত সীমানা পিলার সহ চক্রের পাঁচ সদস্য

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়  কথিত সীমানা পিলারসহ পিলার কেনাবেঁচা চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার রাতে উপজেলার মুন্সিগঞ্জের কুলতলি গ্রামের মৃত মাদার গাজীর ছেলে আব্দুল মজিদের বাড়ি থেকে শ্যামনগর থানা পুলিশ তাদের আটক করে।

এসময় আটককৃতদের নিকট থেকে প্রায় নয়শ ৭০ গ্রাম ওজনের একটি ছয় ইঞ্চি লম্বা কথিত সীমানা পিলার(ধাতব বস্ত), ব্যবহৃত মাইক্রোবাস ও নগদ তিন লাখ ২৮ হাজার টাকাসহ সাতটি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো বরগুনার দেশান্তরকাঠি গ্রামের সেলিম হাওলাদারের ছেলে আল আমিন(৩৬), মাদারীপুরের শ্রীনাথদী গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে মনিরুজ্জামান মনির(৪৭), লুন্দি মধ্যপাাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে অহিদুর রহমান খোকন(৪১), নয়াকান্দি মাচ্চর গ্রামের মৃত বেলাল মাতুব্বরের ছেলে আব্দুর রহিম মাতুব্বর(২৫) ও সুনামগঞ্জের লালপুর(ভাটিপাড়া) গ্রামের মৃত আব্দুল হাকিম সরকারের ছেলে মুজিবর রহমান সরকার(৫০)।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান কয়েকজন প্রতারকের কথিত সীমানা পিলার কেনাবেচার সংবাদে আব্দুল মজিদের বাড়িতে পুলিশ অভিযান চালানো হয়। এসময় পটুয়াখালীর মৃত আজগর আলীর ছেলে আবু বক্কার ও গৃহকর্তা মজিদ পালিয়ে গেলেও তাদের পাঁচ সহযোগীকে আটক করা হয়। এসময় ধাতব ছয় ইঞ্চি লম্বা ও সাড়ে পাঁচ ইঞ্চি ব্যাসের একটি ধাতব বস্ত ও তাদের বহনকৃত  মাইক্রোবাস সহ নগদ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান জব্দকৃত ধাতব বস্তটির গায়ে অস্পষ্টভাবে ইংরেজীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮১৮ এবং ক্রস পতাকা আকৃতি অংকিত রয়েছে।
 আটককৃত পাঁচজন ও তাদের দুই সহযোগী সহ অজ্ঞাত তিন/চার জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর আসামীদের শুক্রবার(২২মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ছবি- শ্যামনগর থানা পুলিশের হাতে আটককৃত কথিত সীমানা পিলার চক্রের সদস্যবৃন্দ।




Tag
আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৮ ঘন্টা ৪০ মিনিট আগে