যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

মিরসরাইয়ে উদয়ন ক্লাবের উদ্যোগে ৭০ প্রতিবন্ধী পরিবারের মাঝে চাউল বিতরণ

মিরসরাইয়ে উদয়ন ক্লাবের উদ্যোগে ৭০ প্রতিবন্ধী পরিবারের মাঝে চাউল বিতরণ



মাহে রমজান উপলক্ষ্যে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের উদ্যোগে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২২ মার্চ) সকালে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে ৭০ জন প্রতিবন্ধীকে জনপ্রতি ২৫ কেজি চাউলের বস্তা দেওয়া হয়। উদয়ন ক্লাবের সহ-সভাপতি ও উত্তরা ট্র্রেডার্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলামের অর্থায়নে এই চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উদয়ন ক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শহীদ উল্ল্যাহ, জামাল উদ্দিন, উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সভাপতি আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন, মহিউদ্দিন কিরণসহ উদয়ন ক্লাবের নেতৃবৃন্দ।

প্রতিবন্ধীদের মাঝে চাউল বিতরণের অর্থায়নকারী ও উদয়ন ক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম বলেন, গত ২ মার্চ উদয়ন মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠানে আমি দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল পাই। পাওয়ার পর আমি মনস্থির করি এই মোটরসাইকেল বিক্রি করে প্রতিবন্ধীদের সহায়তা করবো। ১০০ সিসির মোটরসাইকেলটি ৯০ হাজার ১০০ টাকায় বিক্রি করেছি। ওই টাকা দিয়ে চাউল ক্রয় করে সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের উদ্যোগে ইউনিয়নের ৭০ টি প্রতিবন্ধি পরিবারের মাঝে ২৫ কেজি করে বিতরণ করা হয়। তিনি আরো বলেন, মোটরসাইকেল পেয়ে যত না খুশী হয়েছি, তার চেয়ে বেশী ভালো লাগছে প্রতিবন্ধীদের জন্য সামান্য কিছু করতে পেরে।

উল্লেখ্য, ব্যবসায়ী সাইফুল ইসলাম পুরো রমজান মাসজুড়ে ভোক্তাদের কাছে এক টাকা লাভে চাউল বিক্রি কর আসছেন। তার এমন উদ্যোগেও ব্যাপক সাড়া পড়েছে।

আরও খবর