জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

সন্ত্রাসী হামলায় আহতদের সুস্থতা কামনা পুতিনের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-03-2024 08:24:33 am

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় আহত সকলের সুস্থতা কামনা করেছেন এবং চিকিৎসা কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা এ কথা বলেছেন। খবর তাস’র।

তিনি সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল এ. মুরাশকোসহ আমরা প্রেসিডেন্টকে রোগীদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে অবহিত করলে তিনি সকলের সুস্থ্যতা কামনা করে চিকিৎসকদের অভিনন্দন জানান।’

শুক্রবার সন্ধ্যায় মস্কোর অদূরে ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি হল মিউজিক ভেন্যুতে সন্ত্রাসী হামলা চালানো হয়। অজ্ঞাতনামা বন্দুকধারীরা এ হামলা চালায়। তারা হামলার কাজে অ্যাসল্ট রাইফেলস ব্যবহার করে। সেখানে বেপরোয়া গুলিবর্ষণ করা হয়। এ সময় বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠে। এ ঘটনায় স্পেশাল সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আগামী দুই দিন রাজধানীতে সব ধরনের গণসমাবেশ বাতিল ঘোষণা করেছেন।

আরও খবর