বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

বাঁশ- বেতের পন্য তৈরীর আয়েপন্য সংসার চলে লাখাইর শতবর্ষী রাধাচরন সরকারের।


 লাখাই  উপজেলার বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের রামদেবপুর এর  শতবর্ষী রাধাচরন সরকারের সংসার  চলে বাঁশ- বেতের পন্য তৈরির  আয়ে।দরিদ্র  রাধা চরনের সামান্য ভিটেবাড়ী ব্যতীত  কোন জমিজমা নেই।এক সময় দিনমজুর এর কাজ করে সংসার  চলতো।সে সময় সামান্য আয়ে অভাব- অনটনে বাড়তি উপার্জন করতে বাঁশ- বেতের কাজে জড়িয়ে পড়ে।দীর্ঘ  ৫২ বছর যাবত  এ পেশার  সংগে জড়িত।প্রথমদিকে  বাঁশের দাম কম ছিল  এবং বাঁশের তৈরী পন্য  খলই,কুলা,ডালাসহ অন্যান্য পন্যের চাহিদাও ছিল বেশী।সে-সময়  এর আয়ে মোটামুটি  ভালোই  চলছিল। দিন দিন পরিবারের লোকসংখ্যা বাড়তে থাকায় পরিবারে নেমে আসে অভাব অনটন।বর্তমানে তার ৮ সদস্যের পরিবারে  স্ত্রী, ভীষণ অসুস্থ বিছানায় শয্যাশায়ী। ১ ছেলে এবং  এক নাতি ও ৩ নাতনি এবং ছেলের বৌ।পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি রাধাচরন  ও তা পুত্র চল্লিশোর্ধ্ব রায়মন সরকার। পুত্র রায়মন সরকার পেশায় দিন মজুর।তাঁদের সীমিত  আয়ে অতি কষ্টে  দিনাপাত করছে। বর্তমানে বাঁশের দাম বেশ চড়া ৩০০/৪০০ টাকায় কেনা বাঁশের তৈরি  পন্য ৮-৯ শত টাকায়  বিক্রি  করা যায়।এতে বাঁশসহ অন্যান্য খরচ বাদ মুনাফা  তেমন হয় না।তাই সংসারে  অভাব লেগেই  আছে।ভিটেমাটি  থাকলেও  অর্থিক টনটনে  মাথা গুজার ঠাঁই টুকু মেরামত করতে না পারায় জরাজীর্ণ  ছোট্ট  একটি  ঘরে অতি কষ্টে দিনাতিপাত  করতে হচ্ছে। এদিকে  শতবর্ষী রাধাচরন সরকার  অদ্যাবধি কোন সরকারি  সহায়তা বা ভাতার  কোন কার্ডও ভাগ্যে জুটেনি। এমনকি  কেউ  খোঁজও নেয়নি। এ বিষয়ে  রাধাচরন সরকারের সাথে আলাপকালে জানান আমি স্বাধীনতার  পূর্ব থেকে এ পেশায়  আছি।যতদিন বেঁচে থাকি এ কাজ করে যেতে চাই। বাঁশ এর দাম বেড়ে যাওয়ায় বরতমানে আর পুসায় না।সরকারের পক্ষ থেকে কোন প্রকার প্রণোদনা  পেলে বাকি জীবন এ কাজটি  চালিয়ে যেতে পারতাম।

Tag
আরও খবর