শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আদমদীঘিতে পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি গ্রেফতার

গ্রেফতারকৃত ১০ জন জুয়াড়ি।

বগুড়ার আদমদীঘিতে একটি গুদাম ঘরে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় আসর থেকে টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জন পেশাদারী জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৩মার্চ) দিবাগত রাত এক টায় আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামস্থ আশা পেট্রোল পাম্পের উত্তর কোনার একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ বদলগাছি উপজেলার হাজিপুর মধ্যপাড়ার আব্দুল ওয়াদুদের ছেলে রনি মন্ডল (৩০), আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়ার বেলাল মন্ডলের ছেলে জুয়েল মন্ডল (৩৩), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সবুজ আলী (২৬), আনছার আলীর ছেলে ইউসুফ আলী (২৮), পূর্ব ঢাকারোডের মোসলেম শেখের ছেলে রাসেল শেখ (২৬), বড় আখিড়া আদর্শগ্রামের আক্কাছ মন্ডলের ছেলে সাজ্জাদ মন্ডল (৪০), রেজাউল করিমের ছেলে সাদ্দাম হোসেন (২৮), বড় আখিড়া সাখিদারপাড়ার রুস্ততম সাখিদারের ছেলে আব্দুল মমিন (২৫), বড় আখিড়া গ্রামের মজিদ মন্ডলের ছেলে হামিদুল মন্ডল (৪২) ও উথরাইল গ্রামের আফজাল প্রামানিকের ছেলে হারুনুর রশিদ (৪০), 

পুলিশ জানায়, গত শনিবার দিবাগত গভীর রাতে বগুড়া-সান্তাহার মহাসড়কের পাশে আদমদীঘির অদুরে ইন্দইল গ্রামস্থ আশা পেট্রোল পাম্পের উত্তর কোনার একটি গুদাম ঘরে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার ও আছাদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রাত ১ টায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ওই দশজন পেশাদারী জুয়াড়িকে গ্রেফতার ও জুয়া খেলার বোর্ড থেকে ৩ হাজার ৩০০ টাকা, একটি প্লাষ্টিকের মাদুর, চার সেট প্লেয়িং কার্ড ( তাসের) প্যাকেটসহ সরঞ্জাম উদ্ধার করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর