জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন। গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

রামগড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রকাশনা ‘ঐতিহাসিক রামগড়’র মোড়ক উন্মোচন

রামগড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রকাশনা ‘ঐতিহাসিক রামগড়’র মোড়ক উন্মোচন


মোহাম্মদ এমদাদুল হক রামগড়  প্রতিনিধি 


মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রকাশনা ‘ঐতিহাসিক রামগড়’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার(২৬ মার্চ) রামগড় অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সাংবাদিক, লেখক  মো. নিজাম উদ্দিন লাভলু’র সম্পাদনায় প্রকাশিত ‘ঐতিহাসিক রামগড়’র প্রকাশক উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। ম্যাগাজিনে প্রাচীন সাবেক মহকুমা ও মুক্তিযুদ্ধের সেক্টর-এক এর হেডকোর্য়াটার রামগড়ের মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধের গৌরবময় স্মৃতিকথাসহ ইতিহাস-ঐতিহ্য নিয়ে মূল্যবান লেখা স্থান পেয়েছে। আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারদের মাঝে ম্যাগাজিনের কপি বিতরণ করা হয়। পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ‘ঐতিহাসিক রামগড়’র সম্পাদক মো. নিজাম উদ্দিন লাভলু ছাড়াও থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর