জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা, স্বস্তি এলাকাবাসীর মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

ভৈরবে আনুমানিক ১২ লক্ষ টাকার মালামালসহ র‍্যাবের হাতে সাইবার অপরাধী আটক

র‍্যাবের হাতে আটককৃত মোঃ সারোয়ার মিয়া, ছবি - দেশচিত্র।

কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমান চোরাইকৃত মোবাইল ফোন, IMEI পরিবর্তণ করার ডিভাইস, ল্যপটপ ও ডেক্সটপসহ আনুমানিক ১২ লক্ষ টাকার মালামাল উদ্ধার ও ১ জন সাইবার অপরাধীকে আটক করেছে RAB-14, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। 

শুক্রবার (২৯ মার্চ) সকল সাড়ে ৮ টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ বাসস্টান্ডে ”মা-বাবার দোয়া টেলিকম” থেকে উক্ত মালামাল সহ ১ জন সাইবার অপরাধীকে আটক করা হয়।

RAB-14, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল এক ব্রিফিংয়ের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উপজেলাধীন কালিকা প্রসাদ বাসস্ট্যান্ডে “মা-বাবার দোয়া” টেলিকমে IMEI নাম্বার পরিবর্তণ সংক্রান্ত অবৈধ কার্মকান্ড পরিচালিত হয়। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮ ঘটিকা থেকে ১১ ঘটিকা পর্যন্ত সময়ে RAB-14, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল এঁর নেতৃত্বে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড (সিদ্দিরচর রোড) এলাকায় মোঃ সারোয়ার মিয়ার “মা-বাবার দোয়া টেলিকম”এ অভিযান পরিচালনা করে, উপজেলার কালিকাপ্রসাদ ঝগরারচর গ্রামের মোঃ কালাম মিয়ার ছেলে মোঃ সারোয়ার মিয়া(১৯) কে গ্রেফতার করেন এবং তার হেফাজত হতে ৭৪ টি অবৈধ মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা, IMEI পরিবর্তণ কাজে ব্যবহৃত ১ টি ল্যাপটপ যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, ১ টি ডেক্সটপ কম্পিউটার যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, ১টি হার্ড ডিক্স ড্রাইভ যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা, নগদ- ৪৮ হাজার ৬ শত টাকা, ১টি ডিভিডি রাইটার যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা ও ১টি IMEI পরিবর্তণ করা ডিভাইস যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা উদ্ধারসহ সর্বমোট ১২ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেন র‍্যাব-14, সিপিসি-২ ভৈরব ক্যাম্প।

আসামীর বিরুদ্ধে ১৮৬০ সালের পেনালকোড আইনের ৪১৩ ধারা তৎসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২২ ধারায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর