দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

প্রতিপক্ষের হামলায় বসতঘর ভাংচুর,আহত ৪

বরগুনার তালতলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসত ঘরে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুসহ তিন নারী আহত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া এলাকার হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে হাসি বেগম নামের একজন কে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুসহ দুই নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, ফাতিমা বেগম(৫৫), হাসি বেগম(৩০), আমেনা বেগম(৫২) ও শিশু হাসান।

আহত হাসি বেগম বলেন, দীর্ঘদিন ধরে কালাম ডুবুরী ও আলমগীরসহ তাদের লোকজন আমাদের সরকারী ভাবে ২০০৬-৭ বন্দবস্ত পাওয়া জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে আদালতে মামলায় আমরা রায় পেয়েছি। শনিবার রাতের আধারে আলমগীরের নেতৃত্বে ৩০-৩৫ জন লোক দরজা ভেঙ্গে আমাদের ঘরে প্রবেশ করে। ঘরের মধ্যে কোনো পুরুষ না থাকায় আমিসহ আমার বোন ও বোনের ছেলেসহ সবাইকে মারধর করে। পরে বসত ঘর ভাংচুর করে এবং নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুটে নেয়। পরে ডাকচিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ৯৯৯ কল দিলে ঘটনাস্থালে যায় পুলিশ।

আরেক বোন ফাতিমা বলেন, জমি নিয়ে বিরোধটি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতে দুইবার আমরা রায় পেয়েছি ও চুড়ন্ত ডিগ্রী পেয়েছি তবুও আমাদের জমি ভোগদখলে দিচ্ছে না। উল্টা আমাদের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে নিয়েছেন তারা। তিনি আরও বলেন একাধিকবার স্থানীয়ভাবে শালীস বৈঠকও হয়েছে। কিন্তু কোন রায়ই তারা মানে না। জোর করে জমি ভোগ দখলের জন্য নারীদের উপর হামলা করেছে। তাদের খাম খেয়ালীপানায় আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছি।

আলমগীর হোসেন বলেন, তাদের উপর কে বা কারা হামলা চালিয়েছে এবং ভাংচুর করেছে তা আমাদের জানা নেই। আমাদের বিরুদ্ধে অহেতুক অভিযোগ করছে তারা। উল্টো আমাদের জমি তারা দখল দিয়ে রাখছে।

তালতলী থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান,দুই পক্ষই জমি নিজের বলে দাবি করেন। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। হামলার ঘটনায় কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪০ মিনিট আগে