কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

হবিগঞ্জ শাহাজালাল ট্রাস্ট এর স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।



:

হবিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল বলেন, শরীর ভাল না থাকলে মন ভাল থাকে না এবং মন ভাল না থাকলে প্রকৃত সুখ-শান্তি পাওয়া যায় না। শারীরিক সুস্ততার নামই স্বাস্থ্য। স্বাস্থ্য এক অমূল্য সম্পদ। তিনি আরো বলেন,শারীরিক সুস্ততার নামই স্বাস্থ্য। ভগ্ন বা রুগ্ন শরীর যাহার, তাহার পক্ষে সুখ ও সন্তোষ লাভ করা অসম্ভব। তিনি আজ ২৩ অক্টোবর ২০২২, হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত " স্বাস্থ্যই সকল সুখের মূল" শীষর্ক সেমিনারে  ২৩ অক্টোবর ২০২২, রবিবার দুপুর ২ টায়৷ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) মিলনায়তনে প্রাইমারি শিক্ষকদের নিয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর চেয়ারম্যান মো. আব্দুল মুহিত রাসেল সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, প্রাইমারি টির্চাস ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) হবিগঞ্জের সুপারিন্টেন্ডেন্ট মো. শাহজাহান কবীর,তিনি তাঁর বক্তব্যে বলেন,মানুষ সুখ- শান্তি ও আনন্দের প্রত্যাশা করে। কিন্তু স্বাস্থ্যহীন ব্যক্তি বিরাট অট্রালিকা বাস করিয়াও কোমল শয্যায় শয়ন করিয়াও শান্তি লাভ করিতে পারেনা। স্বাস্থ্যবান দরিদ্র ব্যক্তি স্বাস্থ্যহীন ধনবান ব্যক্তি অপেক্ষা অধিকতর সুখী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা,প্রাথমিক শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী মাসুদুর রহমান, অগ্রণী ব্যাংক হবিগঞ্জ জেলা সিনিয়র অফিসার শাহ জয়নাল আবেদিন রাসেল,হাফিয মো. আনোয়ার হোসেন,ইসলামি সংগীত পরিবেশন করেন,সবুজকুড়ি শিল্পীগোষ্ঠীর অন্যতম শিল্পী মো. জাবের আহমদ। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর গভনিং বডির দায়িত্বশীলবৃন্দ।

Tag
আরও খবর