নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

পশ্চিম সুন্দরবনে মধু আহরণ উৎসবের উদ্বোধন

পশ্চিম সুন্দরবনে মধু আহরণ উৎসবের  উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ   "উদ্ভাবনায় বন,  সম্ভাবনায় বন" প্রতি বছরের ন্যায়  সাতক্ষীরা রেঞ্জ, সুন্দরবন পশ্চিম বনবিভাগ, খুলনার আয়োজনে  ১ এপ্রিল  সকাল ১১ টায়  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ৭১ নং ফরেস্ট প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে মধু আহরণ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

 খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড, আবু নাসের মোহসিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন  সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী।   অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ  আল মামুন, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়াদ্দার, বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ  মৌয়ালবৃন্দ প্রমুখ।    

  অনুষ্ঠানে দুই জন মৌয়ালের হাতে মধুর পারমিট তুলে দিয়ে অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সুন্দরবনের মধ্যে কলাগাছিয়া বন টহল ফাঁড়ির পাশে একটি মধুর চাক আনুষ্ঠানিকভাবে কেটে উদ্বোধন অনুষ্ঠান শেষ করেন।

 সাতক্ষীরা রেঞ্জের তথ্য মতে এ বছর মধু আহরনের লক্ষ্যমাত্রা ৯ শত ৫০ কুইন্টাল ও মোম ৪ শত ৫০ কুইন্টাল। অপরদিকে সুন্দরবনের চিহ্নিত হরিণ শিকারি ও বিষ দিয়ে মাছ শিকারি ২৪ জন  অনুষ্ঠানে আত্মসমর্পণ করেন।

ছবি-মধু আহরণ উৎসবে মৌয়ালদের হাতে পারমিট তুলে দিচ্ছেন প্রধান অতিথি এমপি আতাউল হক দোলন ।


Tag
আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৮ ঘন্টা ৪০ মিনিট আগে