যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

৫ শতাধিক দরিদ্র মানুষের মুখে হাসি ফুটালেন জিয়া উদ্দিন সিআইপি

৫ শতাধিক দরিদ্র মানুষের মুখে হাসি ফুটালেন জিয়া উদ্দিন সিআইপি

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম » » »  আবুল কালাম। পেশায় দিনমজুর। মাছের খাদ্যের গাড়ি থেকে খাদ্য উঠানো এবং নামানোর কাজ করেন তিনি। কিন্তু যেদিন কাজ থাকেনা সেদিন তার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। ১ ছেলে, ১ মেয়েকে নিয়ে দুশ্চিন্তার শেষ থাকেনা। মঙ্গলবার তিনি মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী পেয়ে খুব খুশি। হাসিমুখে তিনি বলেন, জিয়া উদ্দিন সিআইপি আল্লাহ এভাবে মানুষের পাশে দাঁড়ানোর আরো সুযোগ করে দিক। আমাকে যে পরিমাণ খাদ্য পণ্য দিয়েছেন তাতে আমার পরিবারের ৪ সদস্যের অর্ধমাস অনায়াসে চলে যাবে। আবুল কালামের মতো অটোরিকশা চালক শেখ ফরিদ, বিধবা জাহানারা বেগম, অন্ধ ফারুক, আলমগীর হোসেন, আলেয়া বেগমসহ ৫ শতাধিক মানুষের মুখে হাসি ফুটিয়েছে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির দেওয়া পণ্য সামগ্রী। মঙ্গলবার সকালে ওচমানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাউল, আলু, পেঁয়াজ, তেল, চিনিসহ ১১ টি নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক মাষ্টারের সহযোগিতায় এবং ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সার্বিক তত্বাবধানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ উল্ল্যাহ চৌধুরী, সদস্য মহি উদ্দিন নিজামী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মিরাজ, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী কল্যাণ সম্পাদক নুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেজবাউল করিম সোহেল, ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ হাসানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা।

মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, আমি বিশ্বাস করি আমার উপার্জনের মধ্যে গরিবদেরও হক আছে। সেই চিন্তা থেকে আমার ইউনিয়নের গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছি। প্রাথমিকভাবে ৫ শতাধিক মানুষের মাঝে মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমার এই কার্য্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবো। ইনশাল্লাহ।


Tag
আরও খবর