দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

জমিতে অবৈধভাবে ঘর তুলতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় তিন নারী আহত

বরগুনার তালতলীতে রেকর্ডীয় জমিতে অবৈধভাবে ঘর তুলতে বাধা দেওয়াতে প্রতিপক্ষের হামলায় তিন নারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতরা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত সোমবার(০১এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া এলাকার হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, মোসা জাহানারা বেগম (৫৫), রওসনারা বেগম(৪০) ও পারভিন বেগম(৩০)।

জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া এলাকার ভুক্তভোগী কালাম ডুবুরীর রেকর্ডী সম্পত্তি একই এলাকার হাসি বেগম ২০০৬-০৭ সালের ভূয়া বন্দবস্ত দাবি করে দখলের পায়তারা করে আসছিলো। পরে চলতি বছরের ৫ জানুয়ারী কালাম ডুবুরীর রেকর্ডী সম্পত্তিতে হাসি বেগমের মামা সুলতান মোল্লা ও আলী মোল্লার সহযোগিতায় রাতে আধারে ঘর তুলে জমি দখলের চেষ্টা করেন। পরে থানা পুলিশের সহযোগিতায় দুই পক্ষকে সমাধানের চেষ্টা করা হলে দুই পক্ষই সমাধানের জন্য রাজি হয়। একই সাথে ঐ জমিতে হাসি বেগম কোনো ধরণের ঘর তুলবে না বলেও স্বীকার করেন। তবে দীর্ঘ সুযোগে গত ১ এপ্রিল বেলা ১০ টার দিকে হাসি বেগমের মামা সুলতান মোল্লা ও আলী মোল্লার নেতৃত্বে ২০-২৫ জন লোক ফের রেকর্ডীয় জমিতে ঘর তুলতে আসেন। বাড়িতে কোনো পুরুষ না থাকায় তিন নারী অবৈধভাবে ঘর তুলতে বাধা দেওয়াতে প্রতিপক্ষের হামলায় শিকার হয়। এ সময় ঐ তিন নারীকে পিটিয়ে জখম করেন তারা। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আলী মোল্লা বলেন, আমাদের জমি আমরা দখল করেছি গত ৪ মাস আগে সেই খানের ঘর ভাংচুর করে দিয়েছে তারা। তাদের মহিলাদের কেউ হামলা করেনি।

তালতলী থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, দুই পক্ষের জমি নিয়ে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪১ মিনিট আগে