তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

দলগত পদ্ধতিতে পাঠদানের উপর কর্মশালা অনুষ্ঠিত

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দলগত পদ্ধতিতে পাঠদানের উপর দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(২৫অক্টোবর) সকালে উপজেলার মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একটি কক্ষে রোটারি গ্লোবাল গ্রান্টের অর্থায়নে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ) এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় বিদ্যালয়ের ৪০ জন ছাত্রী ও ১০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। দলগত পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে বিভিন্ন কৌশলের উপর প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আরিফুর রহমান। 

এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দেবনাথ ও ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু।

কর্মশালা অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে ভাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, আইসিটি ক্লাব এবং ম্যাথ ও সাইন্স ক্লাব গঠন করা হয়।

এ প্রকল্পের আওতায় দেশের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। 

Tag
আরও খবর