দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সিত্রাং তান্ডবে গাছ উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যোগাযোগ বন্ধ,চলছে অপসারন


বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ৭টি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পরে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। এতে গত দুই দিন ধরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক এলাকা। গাছ ও বিদ্যুতের খুটি অপসারণ করে নতুন ভাবে কাজ শুরু করছে বিদ্যুৎ বিভাগ।

জানা যায়,উপজেলা হাসপাতালে পূর্ব দিকে আমতলী ও তালতলী সড়কে চাম্বল গাছ উপড়ে মেইন লাইনের খুটি ভেঙে গেছে।এতে যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমতলী ও তালতলীগামী যান চলাচল। এছাড়াও উপজেলার পাজরাভাঙ্গা ও বেহলা এলাকায় গাছ উপড়ে পড়ে দুটি বিদ্যুৎ খুটি ভেঙে যায়। ঔ সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। তবে দ্রুত গাছ ও ভেঙ্গে যাওয়া খুটি অপসারণ করার কাজ চলছে। গত দুই দিন বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে রয়েছে মানুষ।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ এর তালতলী উপকেন্দ্রের ইনচার্জ রুহুল মোর্শেদ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় সিত্রাং এর তান্ডবে গাছপালা উপড়ে বিদ্যুতের তারে উপড়ে পড়েছে। আমাদের বেশ কয়টি বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে। এজন্য ঔসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে অস্থায়ী ভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। গাছ ও বিদ্যুৎ এর খুটি অপসারণ করে নতুনভাবে সরবরাহ করা হবে।


তালতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর বলেন, সিত্রাং এর তান্ডবে উপজেলা যেসব স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর তালিকা সংগ্রহ চলছে । ক্ষতিগ্রস্তদের তালিকা পেলে খুব শিগগিরই জানানো হবে। এছাড়া সে সকল স্থানে গাছ উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে ওই গাছগুলো অপসারণের কাজ চলছে। 

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪২ মিনিট আগে