রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন

রাজবাড়ীর গোয়ালন্দ ফাউন্ডেশন'র উদ্যোগে শতাধিক পরিবার পেলো ঈদ উপহার সামগ্রী।

রাজবাড়ীর গোয়ালন্দ ফাউন্ডেশন'র উদ্যোগে শতাধিক পরিবার পেলো ঈদ উপহার সামগ্রী।

রাজবাড়ীর গোয়ালন্দ ফাউন্ডেশন'র উদ্যোগে শতাধিক পরিবার পেলো ঈদ উপহার সামগ্রী।


"ঈদ হোক সবার" এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার "গোয়ালন্দ ফাউন্ডেশন" নামে  স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতি বছরের ন্যায় এবারও শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে।

জানা যায়, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা গোয়ালন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা নিজ উদ্যোগে একটি তহবিল গঠন করে। পরবর্তিতে সংগঠনের কর্মীরা ঈদের দিন অন্তত দুইবেলা ভালভাবে খেতে পারে সেই অনুযায়ী বাজার সদাই করে একশটি ব্যাগ প্রস্তুত করে। এরপর উপকারভোগী বাছাই করে নিরবে-নিভৃতে তা অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন সংগঠনের স্বেচ্ছাসেবিরা।

ঈদ উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, হাফ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম চিনি, ১০০ গ্রাম গুড়া দুধ ও ১ পিছ  সাবান।

ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে গোয়ালন্দ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক আশরাফুল আলম বলেন, ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগী করতেই গোয়ালন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও  উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

গোয়ালন্দ ফাউন্ডেশনের আরেক স্বেচ্ছাসেবক এ্যাডঃ আমিনুল ইসলাম পিয়াল বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শতাধিক অসহায় পরিবারের মাঝে আমরা ঈদ সামগ্রী উপহার দিচ্ছি। গোয়ালন্দের কিছু মানবিক মানুষের আর্থিক সহযোগীতায় গঠিত তহবিল হতে এই ঈদ উপহার গুলো দেয়া হচ্ছে।

নাম প্রকাশ করে এক দরিদ্র আটো রিকসা চালক বলেন, তিনি ভাড়ায় চালিত অটো রিকসা চালান। প্রতিদিন মহাজনকে ভাড়ার টাকা দেয়ার পর যা থাকে তা দিয়ে সংসার চালানোই কষ্টকর।  ঈদ তার কাছে কষ্টের কারন হয়ে এসেছে। এ অবস্হায় গোয়ালন্দ ফাউন্ডেশন ঈদের বাজার সদাই উপহার হিসেবে দেয়ায় আমার অনেক উপকার হয়েছে। তাদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

গোয়ালন্দে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করে স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ফাউন্ডেশন।

আরও খবর