শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল ও যন্ত্রাংশসহ তিনজন গ্রেফতার

গ্রেফতারকৃত তিন জন।

বগুড়ার আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল ও যন্ত্রাংশসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় আদমদীঘি সদরের ডালম্বা গ্রামের মাজারের দানবাক্সের পাশে একটি টিনসেড দোকান ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি সদরের ডালম্বা গ্রামের ইয়াছিন আলীর ছেলে আনিছুর রহমান (২৯), বড় মালশন গ্রামের ইউনুছ আলির ছেলে মোতালিব হোসেন (২৩) ও উথরাইল জাহানাবাজ গ্রামের সাইদুর কাজীর ছেলে রবিউল কাজী (২২)। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে ডালম্বা গ্রামের মাজারের দানবাক্সের পাশে জনৈক আনিছুর রহমানের টিনসেড দোকান ঘরের ভিতরে চোরাই মোটরসাইকেল বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে রাত সাড়ে ৯টায় সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার এবং দোকান ঘর থেকে একটি নম্বর বিহীন ডিসকোভার মোটরসাইকেল, অন্য মোটরসাইকেলের একটি সিট, দুটি সাইড কভার, একটি হেডলাইট, একটি চেইন কভারসহ বেশ কিছু চোরাই মোটরসাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

আদমদীঘি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর