১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

কুড়িগ্রামে ৫৯৫ টাকা কেজি দরে কেনা যাচ্ছে একশো গ্রাম গরুর মাংস



শুধুমাত্র কমদামে গরুর মাংস কেনার জন্য দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন তারা। ঈদ উপলক্ষে কুড়িগ্রামে লোকসান ছাড়াই প্রতি কেজি গরুর মাংস বিক্রী হচ্ছে ৫৯৫ টাকায়। ক্রেতারা কিনতে পারছেন সর্বোচ্চ ১ কেজি থেকে সর্বনিম্ন ১০০ গ্রাম পর্যন্ত  মাংস। 


জেলার উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে  কমদামে গরুর মাংস বিক্রি করছে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি সংগঠন।  বাজার দর থেকে কেজিতে  ১২৫ টাকা কমে বিক্রি 

করা হচ্ছে এসব মাংস।  এমনকি ৩০ টাকাতেও কেনা যাচ্ছে গরুর মাংস। কমদামে মাংস কিনতে ভীড় করছেন ক্রেতারা। প্রথম দিনে মাত্র দুই ঘন্টায় বিক্রী হয়েছে ৩০০ কেজির বেশি মাংস। আসন্ন ঈদের আগে কমদামে মাংস নিতে পেরে খুশি ক্রেতারা।


মাংস কিনতে আসা আমজাদ মিয়া জানান, বাজারের চেয়ে প্রায় ১২৫ টাকা কম দামে গরুর মাংস কিনতে পাচ্ছি। ভালো গরু জবাই করেছে। ঈদ পর্যন্ত বিক্রি করা হবে। আজ নিয়েছি, আরো নিবো।


যতিনের হাট এলাকা থেকে আসা সবুর আলী জানান, এখানে ৫৯৫ টাকা দওে গরুর মাংস বিক্রি করা হবে এটা শুনে মাংস কিনতে এসেছি। আসলে সব সময় কমদামে মাংস বিক্রি করা হলে আমাদের জন্য ভালো হতো।


সংগঠনের স্বেচ্ছা সেবকরা জানান, ভালোলাগা থেকে সাধারণ মানুষের পাশে দাড়াতে তারা স্বেচ্ছা শ্রমে কাজ করছেন। হাটে গরু কেনা থেকে মাংস বিক্রি পর্যন্ত তারা বিনা পারিশ্রমে কাজ করছেন।


স্বেচ্ছাসেবি সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজ্জাত হোসেন জানান, রমজান মাস এলেই গরুর মাংসের চাহিদা বেড়ে যায়। সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী মাংসের দাম বাড়িয়ে দেয়। এতে করে সাধারণ মানুষজন গরুর মাংস কিনে খেতে পারে না। তাই ঈদের আগে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে এ আয়োজন তাদের। ঈদের আগ পর্যন্ত বাজারের পাশাপাশি গ্রামেও ৫৯৫ টাকা দরে গরুর মাংস বিক্রি করা হবে।


স্বপ্ন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা নিজেদের দোকানে ও গ্রামে গ্রামে গিয়ে মাত্র ৫৯৫ টাকা কেজি দরে  ঈদের দিন পর্যন্ত  বিক্রি করবেন গরুর মাংস।








আরও খবর