আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সাড়ে ৭ শতাধিক এতিম ও দরিদ্র শিক্ষার্থী পেল জিয়া উদ্দিন সিআইপির ঈদ উপহার

মিরসরাইয়ে সাড়ে ৭ শতাধিক এতিম ও দরিদ্র শিক্ষার্থী পেল জিয়া উদ্দিন সিআইপির ঈদ উপহার

এম আনোয়ার হোসেন, মিরসরাই
মিনহাজুল হাসান আসিফ। মা-বাবা হারা এতিম এই শিশুটি পড়াশোনা করে ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আল মাদরাসাতু আবু হুরায়রা (রা:) মাদ্রাসায় নুরানী দ্বিতীয় শ্রেনীতে। সেও মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান পেয়েছেন। আসিফের মতো মা-বাবাহীন এতিম পূর্ব মায়ানী জামেয়াতুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ওমায়েরও মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির ঈদ উপহার পেয়ে মহা খুশি। মিরসরাই উপজেলায় ৩০ টি মাদ্রাসার এতিম ও দরিদ্র সাড়ে ৭ শতাধিক শিক্ষার্থী ঈদ উপহার পেয়েছেন। জিয়া উদ্দিন সিআইপির পক্ষে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেজবাউল করিম সোহেল। এসময় বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান ও মাদ্রাসা ক্যাম্পাস মসজিদে জিয়া উদ্দিন সিআইপির মা ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর মাউন্ড এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ফাতেমা বেগমের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, সবাই শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করে থাকেন। কিন্তু আলাদাভাবে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের কোন অনুদান দেয় না। সেই চিন্তাভাবনা থেকে উপজেলার ৩০ টি মাদ্রাসার সাড়ে ৭ শতাধিক শিক্ষার্থীকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দিয়েছি। ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবো।



Tag
আরও খবর



deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে