দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

জাতীয় ঈদগাহ ঘিরে ৮ সড়কে যানচলাচল বন্ধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-04-2024 08:36:26 am

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু ট্রাফিক নির্দেশনা প্রদান করা হয়েছে।


এসময় কয়েকটি সড়কে ঈদের দিন সকালে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। তবে এসব পয়েন্ট দিয়ে পায়ে হেটে মুসল্লীরা ঈদগাহে প্রবেশ করতে পারবেন।


যে সব রাস্তায় ডাইভারশন থাকবে


গুলিস্তানের জিরো পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারি হাসপাতাল, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং, ডিএমপি কন্ট্রোলরুম গ্যাপ ও মৎস্য ভবন ক্রসিং।


যানবাহন চলাচলের বিকল্প রাস্তা


শাহবাগ-মৎস্য ভবন হতে গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহন মৎস্য ভবন-কাকরাইল মসজিদ-রাজমনি ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।


বঙ্গবাজার হতে হাইকোর্ট অভিমুখী যাত্রীবাহী যানবাহন চাঁনখারপুল-বকশি বাজার-পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।


বাবুবাজার-গুলিস্তান হতে কদমফোয়ারা-মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল ক্রসিং-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।


শান্তিনগর-রাজমনি হতে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।


সর্বসাধারণের গাড়ি পার্কিংয়ের স্থানসমূহ  


গণপূর্ত ভবন প্রাঙ্গণ, আইইবি’র প্রাঙ্গণ, জিরোপয়েন্ট ক্রসিং হতে ইউবিএল ক্রসিং পর্যন্ত, দোয়েল চত্বর ক্রসিং এর দক্ষিণ-পশ্চিম-উত্তর পার্শ্ব, ফজলুল হল হতে বঙ্গবাজার ক্রসিং পর্যন্ত, মৎস্য ভবন ক্রসিং এর পূর্ব দিকে কার্পেট গলি রোড এলাকা ও মৎস্য ভবন ক্রসিং হতে শাহাবাগ ক্রসিং পর্যন্ত।


ভিভি আইপি/ভিআইপি কার পার্কিং


রাষ্ট্রপতি/প্রধান বিচারপতি/ভিভিআইপি : সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বর।

মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ/ভিআইপি : ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে।

বিচারপতিগণ : সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পার্শ্বে।

উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা/ বিশিষ্ট ব্যক্তিবর্গ/সাংবাদিকবৃন্দ : গণপূর্তভবনের আঙ্গিনায়।


যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৭ ঘন্টা ০ মিনিট আগে