দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কেমন থাকবে আজকের আবহাওয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-04-2024 11:44:55 pm

শাওয়াল মাসের চাঁদ গতকাল বুধবার দেখা গেছে। একমাস সিয়াম সাধনা শেষে আজ বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে। তীব্র গরমের মধ্যে রোজা শেষে ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে; সে বিষয়ে আগ্রহ সবার। 


আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের দিনের আবহাওয়া হবে স্বস্তিদায়ক।‌ কড়া রোদ থাকবে না, আবার বৃষ্টিও থাকবে না।


আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, আজ বৃষ্টির সম্ভাবনা কম। তবে দেশের বিভিন্ন স্থানে মেঘ থাকতে পারে। সকালের দিকে আবহাওয়া সহনীয় থাকতে পারে। তাপমাত্রা বাড়লেও দুপুরের পর থেকে বাড়তে পারে।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা ঈদের দিনের আবহাওয়া নিয়ে বলেন, ঈদের দিনের আবহাওয়া পরিস্থিতি ভালো থাকবে। শুষ্ক আবহাওয়ায় এবারের ঈদুল ফিতর উদযাপন হবে। তবে আবহাওয়া শুষ্ক থাকলেও তীব্র গরমের শঙ্কা নেই।


তিনি বলেন, ঈদের দিন সন্ধ্যার আগে অথবা পরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, চাঁদপুর ও সিলেটের কিছু জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকালের পর থেকে আবারও তাপমাত্রা বাড়তে থাকবে।


আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, মঙ্গলবারের রেকর্ড অনুযায়ী ৭ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ অর্থাৎ ঈদের দিনও এই সাত জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বয়ে যায় তাপপ্রবাহ। তবে গত রোববার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। তাতে তাপমাত্রা অনেকটা কমে আসে। শনিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তবে পরদিন তাপমাত্রা কমে আসে বৃষ্টির কারণে। এক দিনে কমে আসে ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রাও কমে আসে অনেকটা। 


সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ১৪ এপ্রিল থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। ১৫ থেকে ১৬ এপ্রিল তীব্র তাপপ্রবাহ হতে পারে।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৭ ঘন্টা ০ মিনিট আগে