সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

ঝিকুট ফাউন্ডেশন আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব সম্পন্ন

ঝিকুট ফাউন্ডেশন ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে। ১২ এপ্রিল শুক্রবার বিকেল ৫ ঘটিকায় ঝিকুট ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয় সিরাজদিখানের বালুচরে ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। 

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলামের সভাপতিত্বে অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেনের লেখা নতুন বই "পরনারী" প্রকাশনা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, নারায়নগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহজালাল সাজু (বাউল সাজু), অবসরপ্রাপ্ত শিক্ষক মাহবুব আলম, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর সিফাতুল আলম, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলী আশরাফ, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন, কবি শিপন হোসেন মানব, বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আহমেদ প্রমুখ।

এছাড়া ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য আতিকুর রহমান নয়নের পরিচালনায় উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি ফাহাদ, সাধারণ সম্পাদক আশরাফ ইকবাল, কেন্দ্রীয় পরিষদের নাজির আহমাদ মিয়াজী, সদস্য রবিন, আরাফাত, মুসা, ইকরাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর