যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

লাখাইয়ে এক ব্যাক্তির মৃত্যু জেরে একাধিক ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট।

লাখাইয়ে ধান শুকনোর খলা নিয়ে সংঘর্ষে গুরুতর আহত রোকন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু জেরে প্রতিপক্ষের হামলায় রাজ্জাক মিয়া ও তাঁর স্বজনদের একাধিক ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বিগত ৫ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকন মিয়ার মৃত্যু সংবাদ এলাকায় পৌছুলে রোকন মিয়ার দলের লোকজন উপজেলার স্বজনগ্রমের রাজ্জাক মিয়া ও তাঁর স্বজনদের বাড়িতে হামলা ও লুটতরাজ চালায়।

এ সময় হামলাকারীরা ঘরে রক্ষিত সমুদয় মালামাল লুটে নেয় এবং ৭/৮ টি ঘরের আসবাবপত্র তছনছ করে ও ঘরগুলোর ব্যপক ক্ষতিসাধন করে।এমনকি এ ঘরবাড়িতে বসবাসকারী পুরুষশুন্য বাড়ির  মহিলাদের উপর হামলা চালিয়ে মারপিট করে। এতে বাকীগুলোর মহিলারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানা যায়। 

এ বিষয়ে সরজমিন পরিদর্শন কালে দেখা যায় হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ীতে কোন লোকজন নেই। এ সময় থানা পুলিশের উপস্থিতিতে এক ক্ষতিগ্রস্থ নারী নুরুজ মিয়ার স্ত্রী গুলশান বেগম জানান আমাদের ও আমার ভাসুর,দেবরের ৭/৮ টি ঘর ভাংচুর করে মালামাল লুটে নিয়ে গেছে আমাদের প্রতিপক্ষের লোকজন।তাদের আক্রমণ এর ভয়ে আমরা অন্য বাড়ীতে আশ্রয় নিয়েছি।

এ নারী আরোও জানান আম্বর আলীর পুত্র রাজ্জাক মিয়া, রাজ্জাক মিয়ার পুত্র বিলাল মিয়া, রাজ্জাক মিয়ার পুত্র কাসেম মিয়া,রাজ্জাক মিয়ার পুত্র আবু কালাম মিয়া,আলামিন মিয়া,আম্বর আলীর পুত্র সাদির মিয়ার, আম্বর আলীর পুত্র সিজান মিয়া,রহিম মিয়া,বেলু মিয়ার পুত্র মফিজ মিয়ার ঘরগুলো হামলাকারীরা ভাংচুর ও লুটপাট চালায়। 

এ বিষয়ে মৃত রোকন মিয়ার কন্যা শেফালী বেগম  এর সাথে আলাপকালে জানান রাজ্জাক মিয়ার লোকজন নিজেরাই তাদের মালামাল অন্যত্র সরিয়ে লুটতরাজ এর ঘটনা প্রচার করছে।

এ বিষয়ে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ( এস,আই) ভজন দাস এর সাথে আলাপকালে হামলা ও ভাংচুর এর ঘটনা নিশ্চিত করে একদিন কমবেশি ভাংচুর এর ঘটনা ঘটেছিল।এরপরে আর হয়নি। 

উল্লেখ্য বিগত ৩১ মার্চ ধান শুকানোর খলা নিয়ে উপজেলার লাখাই ইউনিয়নের লাখাই স্বজন গ্রামের রুকন মিয়ার লোকজন এর সাথে একই গ্রামের রাজ্জাক মিয়া দলের সংঘর্ষে রোকন মিয়া গুরুতর আহত হলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ এপ্রিল মৃত্যু বরন করেন।

Tag
আরও খবর