সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎

আটোয়ারীতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মহিলা এমপি রেজিয়া'র মতবিনিময় সভা

 পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধির সাথে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসন-৩০১ এর সংসদ সদস্য রেজিয়া ইসলাম। 

এর আগে নবাগত সংসদ সদস্যকে অত্র উপজেলায় প্রথম পদার্পন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান আটোয়ারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ। 

উপজেলার সার্বিক প্রেক্ষাপট উপস্থাপন করে প্রধান অতিথি মহোদয়কে অবহিত করে বক্তব্য রাখেন উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী কচি ও মোহাম্মদ শাহ্, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান গোলাপ, আটোয়ারী প্রেসক্লাবের সম্পাদক এ রায়হান চৌধুরী রকি প্রমুখ। 

মতবিনিময় শেষে সাংসদ সম্প্রতি উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন। 

Tag
আরও খবর