ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

লক্ষ্মীপুরে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু, বাড়িতে চলছে শোকের মাতম

ছবি: তারেক মাহমুদ, দেশচিত্র

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় ৪ দিন পর আহত ছাত্রলীগ নেতা এম সজীব মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে ঢাকার পপুলার হাসপাতালের নিবীড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এতে তার বাড়িতে চলছে শোকের মাতম ।


 এর আগে গত ১২ এপ্রিল (শুক্রবার) রাত ২ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের যৈদের পুকুরপাড়ে অতর্কিত হামলায় সজিবসহ ৪ জন আহত হয়। অভিযোগ রয়েছে তাদেরকে গুলিও করা হয়েছে। সজীবের মৃত্যুর বিষয়টি চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ নিশ্চিত করেছেন। 


সজিব চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। তিনি চন্দ্রগঞ্জের পাঁচপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। 


এদিকে হামলার ঘটনার সোমবার (১৫ এপ্রিল) রাতে সজিবের মা বুলি বেগম বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ভূঁইয়াসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। এতে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ ঘটনা সোমবার চন্দ্রগঞ্জের বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজু ভূঁইয়াসহ ৩ জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ। 


সজিব হত্যার প্রতিবাদে সকাল ১১ টায় চন্দ্রগন্জ বাজারে প্রতিবাদ বিক্ষোভ করেন থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। তারা সজিব হত্যার বিচারের দাবী করেন। 


সজিবের স্বজন এবং এলাকাবাসী বলেন, যারা এই হত্যাকান্ড ঘটিয়েছে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের সুষ্ঠু বিচার চাই। এই হত্যাকান্ড যেনো দামা চাপা না পড়ে। 


চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক এম সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। অন্য আসামীদের ধরতে অভিযান চলছে।


উল্লেখ্য, সদর উপজেলার চন্দ্রগঞ্জের পাচঁপাড়া যদিরপুকুরপাড় এলাকায় গত শনিবার রাত আড়াইটার দিকে ছাত্রলীগ নেতা এম সজিবসহ ৪ জন ওইখানে বসে আড্ডা দিচ্ছিল।  এসময়  তাদের ওপর অতর্কিত হামলা ও  এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ছাত্রলীগ নেতা এম সজিব, ছাত্রলীগ কর্মী সাইফুল পাটওয়ারী ও সাইফুল ইসলাম জয় ও রাফিসহ চারজন গুরুতর আহত হয়। পরে তাদের ৪জনকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ও পরে তিনজনকে ঢাকা মেডিকেল কজেল হাসপাতালে পাঠানো  হয়। এরপর এম সজিবকে আইসিইউতে ভর্তি করা হয়।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক  মাসুদুর রহমান মাসুদ ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলুর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল ও অধিপত্যা বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সভাপতি প্রার্থী আবদুর রহমান অনিককে অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। আবদুর রহমান অনিককে গ্রেফতারের পিছনে এম সজিবের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠে। এই বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে ।

আরও খবর