শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

গলাচিপা উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন

পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় সভাপতিত্ব করেন মোঃ মজিবর রহমান প্যাদা, সভাপতি গলাচিপা উপজেলা আওয়ামীলীগ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী- ৩ আসনের এমপি এস এম শাহজাদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন। আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সরদার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থক বৃন্দ। ১৬ এপ্রিল গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিকেল ৪ টার সময় এই ঈদ পুনর্মিলনী সভার আয়োজন করা হয়।


ঈদ পুনর্মিলনী সভা শেষে আওয়ামী লীগের নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত ভোটে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করা হয়। এই ভোটে আওয়ামী লীগের ৬ জন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। এই ৬ জন হলেন বর্তমান চেয়ারম্যান মোঃ শাহিন, মোঃ হারুন অর রশিদ, মোঃ মতিউর রহমান মাস্টার, মোঃ মোফাজ্জেল হোসেন মাসুদ, মোঃ জুয়েল গাজী ও মোঃ নিজাম উদ্দিন তালুকদার। এই ৬ জনের মধ্যে মোঃ নিজাম উদ্দিন তালুকদার তার প্রার্থিতা প্রত্যাহার করে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। বাকি ৫ জনের মধ্যে ভোট হয়। মোট ৩১৪ ভোটের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন ১২৯ ভোট পেয়ে দলীয়ভাবে প্রার্থী হিসেবে চূড়ান্ত হন। ভোট চলাকালীন সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও খবর