ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ অভিবাসী আটক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-04-2024 10:58:10 am

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ার জোহর বাহরু প্রদেশে ১৫টি দোকানে অভিযান চালিয়ে ২৩ বাংলাদেশিসহ ২৬ বিদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।


রাজ্যের হটস্পট এলাকায় অপস সাবু নামের অভিযানে মঙ্গলবার (১৬ এপ্রিল) এদের গ্রেফতার করা হয়।


বুধবার (১৭ এপ্রিল) ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দল সোমবার দিনগত গভীর রাতে ১৫টি হটস্পট এলাকায় অনেক অবৈধ অভিবাসী বসবাস করছেন বলে তথ্য পায়।


তিনি আরো বলেন, স্থানীয়দের কাছ থেকে গোপন তথ্য পেয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় অভিযান চালিয়ে মোট ১১৫ জন বিদেশিকে তল্লাশি করা হয়। তার মধ্য থেকে ২৬ জনের কাছে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে সন্দেহভাজন হিসেবে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর অধীনে আটক করা হয় তাদেরকে। আটকদের মধ্যে বাংলাদেশের ২৩ জন ছাড়াও ভারতের দুজন এবং ইন্দোনেশিয়ার একজন নাগরিক।


প্রসঙ্গত, চলতি বছরের ১ মার্চ থেকে অবৈধ অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানার বিনিময়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া সরকার। তবে এর মাঝেও ধরপাকড় অভিযান চলছে দেশটিতে।

আরও খবর