সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

লাখাইয়ে প্রানী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা।

লাখাইয়ে প্রানী সম্পদ সেবা সপ্তাহ ও  প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা। 

সকাল ১১ ঘটিকায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সর মাধ্যমে সারাদেশে একযোগে প্রানী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। 

লাখাইয়ে প্রানী সম্পদ সেবা সপ্তাহ ও  প্রদর্শনী -২০২৪ এর শুভ উদ্বোধন পরবর্তী  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা বৃহস্পতিবার (১৮ এপ্রিল)  দুপুর বেলা  উপজেলা হ্যালিপ্যাড মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মাসুদুর রহমান।  

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান মিশু।

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন সাইফুল্লাহ, পবিত্র গীতা থেকে পাঠ করেন কাজল চন্দ্র দাস। 

"প্রানী সম্পদ ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ" উপজীব্যকে সামনে রেখে আলোচনায় অংশ নেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন,খামারী হোসাইন আহমেদ  প্রমুখ। 

সভায় বক্তাগন বলেন হাওরাঞ্চল বেষ্টিত লাখাইয়ে প্রানী সম্পদ উন্নয়নে সম্ভাবণাময় অন্চল।এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে লাখাইয়ে সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় প্রানী সম্পদ এর উন্নয়ন বিকশিত হচ্ছে। প্রানীজ আমিষ উতস গবাদিপশু পালনের মাধ্যমে আমাদের লাখাই এখনো মাংস,ডিম ও দুগ্ধ উৎপাদনে উদ্বৃত্তের কাছাকাছি পর্যায়ে রয়েছে। 

এ ক্ষেত্রে খামারী সহ সকলের ঐক্য বদ্ধ প্রয়াসের মাধ্যমে মাংস, ডিম,দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করে লাখাইকে উদ্বৃত্তের উপজেলায় উন্নীত করতে হবে। 

শেষে প্রানী সম্পদ প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা সহ অতিথি বৃন্দ। 

প্রদপ্রদর্শনীতে উন্নত জাতের দেশী,বিদেশি গরু,ছাগল,ভেড়া,কবুতরের ২০ টি স্টল স্থান পায়। 

বিকেলে প্রদর্শনীতে অংশ নেয়া স্টল গুলোর মধ্যে থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা খামারিদের মাঝে  পুরুষ্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

Tag
আরও খবর