‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর

স্মৃতির পাতায় স্কুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-10-2022 01:51:42 am

ফাইল ছবি


◾  অমিত হাসান


প্রাথমিকের গন্ডি পেরিয়ে কিছু দিন হলো হাইস্কুলে ভর্তি হয়েছি । উপজেলার সবচেয়ে নামকরা স্কুল । প্রতি বছর ভালো ফলাফল ছাড়াও স্কুলটির আরেকটি বিশেষত্ব হচ্ছে স্কুলটির মনোমুগ্ধকর পরিবেশ । শীতলক্ষ্যা নদীর কোল ঘেষে অবস্থিত এই স্কুলটি নির্মিত হয়েছে সেই ব্রিটিশদের শাসনামলে । তারপর থেকে কত গুণীজনের বিদ্যাপীঠই না ছিল এই প্রতিষ্ঠান । কালের প্রবাহে আমারও সুযোগ হয় স্কুলটিতে অধ্যয়নের ।

  

২০১২ সাল । ক্লাস সিক্সে পড়ি । স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মূলপর্বে বিভিন্ন ইভেন্টের খেলা চলমান । শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে একের পর এক বিভিন্ন ইভেন্টে নিজেদের মুন্সীয়ানা দেখিয়ে যাচ্ছে । কিছুক্ষণের মধ্যে এলো আমার পালা । ১০০ মিটার স্প্রিন্টে (একক) দৌড়াতে হবে আমায় । সবাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নিচ্ছে । কিন্তু আমার বুকের ভেতর চাপা ভয় । আমি কি পারবো ? আর না পারলে আমায় নিয়ে সবাই হাসাহাসি করবে না তো ? নতুন স্কুল, নতুন পরিবেশ,নতুন বন্ধু-বান্ধব । ভয় আর উৎকন্ঠায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে । মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি পালাবো । খেলায় হারের আগেই হার মেনে নিতে যাচ্ছিলাম । আর নিজেকে এই ভেবে সান্ত্বনা দিলাম যে, প্রতিযোগিতায় জিততে পারলে যা পুরষ্কার পেতে পারতাম তাঁর জন্য মন খারাপও করবো না । বরং বাসায় গিয়ে মা কে বলবো বিজয়ীরা যে পুরুষ্কার পায় সেটা দোকান থেকে কিনে দিতে । যেই ভাবা সেই কাজ । প্রতিযোগিতার ট্র্যাক থেকে পালিয়ে বাড়ি ফিরতে আমি এগিয়ে চলছি । 


ছবি: লেখকের স্মৃতিময় স্কুল 



স্কুলের পেছন দিকটার ওয়াল টপকে পালানোর ক্ষেত্রে অন্যদিন হলে বন্ধুরাই সাহায্য করতো । কিন্তু কোনো এক অজানা কারণে সেদিন বন্ধুরাই আমার বিপক্ষে । আজকাল দেশ-বিদেশে বিভিন্ন ইভেন্টে খেলার নাম করে পিকনিক ফেরত কর্মকর্তারা যেমন বলে-'জয়-পরাজয় বড় নয়,অংশগ্রহণটাই বড়' বন্ধুরাও তেমনটাই বললো । তারপর কী আর করা ! সহপাঠী,বন্ধু সবার জোরাজোরিতো অগত্যা ১০০ মিটারের স্প্রিন্টে দাঁড়ালাম । কিন্তু আমার দুষ্ট বুদ্ধিগুলো তখনো মাথায় ঘুরপাক করছিলো । মনে মনে ঠিক করেছি হুইসেল বাজার পর একটু দৌড়ে ইচ্ছে করেই মাটিতে পড়ে যাবো । মনে হচ্ছিলো পারবো তো না এমনিতেই । আর এই ভাণটা করলে হয়তো অন্তত ইনজুট অজুহাত দিয়ে লোকেদের তুচ্ছ-তাচ্ছিল্য থেকে বেঁচে যেতে পারি । 

 

তারপর প্রতিযোগিতা শুরুর পর এই পরিকল্পনাটাও অন্য পরিকল্পনাগুলোর মতো শুধু পরিকল্পনাই রয়ে গেলো । হুইসেল বাজার সাথে সাথে পায়ে অপ্রত্যাশিত কিছু একটার স্পর্শ অনুভব করলাম । সাথেসাথে এক বন্ধু খানিকটা দূরে থেকে চিৎকার করে বললো,'সাপ,সাপ,অমিত দেখ তর পায়ের কাছে সাপ' ! আমি আর পিছনে ফিরে তাকানোর সাহস করতে না পেরে সোজা দৌড় । তখন সবাই দৌড়াচ্ছে প্রথম হতে,আর আমি দৌড়াচ্ছি সাপের ভয়ে । 

ছবি: লেখকের স্মৃতিময় স্কুল


তারপর ফলাফল যা হওয়ার তাই হলো । সেরা সেরা দৌড়বিদরা আমার জীবন বাঁচানো দৌড়ের কাছে হেরেই গেলো । যে আমি কিছুক্ষণ আগে প্রতিযোগিতার মঞ্চ থেকে পালাতে চাচ্ছিলাম সেই আমিই প্রথম হয়েছি । এ অভাবনীয় ফলাফলে বিস্মিত আমি মনে মনে আরেকটা সিদ্ধান্ত নিয়েছি । যাঁদের জন্য আমি প্রথম হয়েছি পুরষ্কার পেয়ে তাঁদেরই দিয়ে দিবো । কারণ এই প্রথম হওয়ার পেছনে আমার নিজের অবদান একেবারে নেই বললেই চলে । কিন্তু এই ভাবনার মধ্যেও ঘটে যায় নতুন আরেক বিপত্তি ।  


আমার প্রথম হওয়ার পেছনে কার অবদান বেশি এই নিয়ে অন ফিল্ড বন্ধুরা নিজেরা নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করতে থাকে । এতে করে আসল ঘটনাটাও মুহূর্তের মধ্যে পুরো স্কুলে ছড়িয়ে পড়ে । দায়িত্বশীল স্যাররাও কিছুক্ষণের মধ্যে সবটা জানতে পেরে যায় এবং আমাকে শাস্তি হিসেবে ডিস কোয়ালিফাই ঘোষণা করে যে দ্বিতীয় হয় তাকে প্রথম ঘোষণা করে । এতে আমার বিন্দুমাত্র আক্ষেপ না থাকলেও একটা প্রশ্ন এখনো আছে । পুরনো স্মৃতি মনে পড়লে আমি এখনো ভাবি সেদিন আমার প্রথম হওয়ার পেছনে কার অবদান সবচেয়ে বেশি ছিল ? যে বন্ধু গোপন পরিকল্পনা ফাঁস করেছে তাঁর ? নাকি যারা পালাতে দেয় নি তাদের ? নাকি যে বন্ধু খেলনা সাপ আনার পরিকল্পনা করেছে সে বন্ধুর ? নাকি যে বন্ধু খেলনা সাপ ঠিক জায়গামতো মারতে পেরেছে সে বন্ধুর ? নাকি যে বন্ধু শেষ মুহূর্তে আমাকে সতর্ক করেছে সেই বন্ধুটার ?


আরও খবর


deshchitro-69d4a10691557-070426121534.webp
আড়াইশ বছরের জমিদার বাড়ি বিলুপ্তির পথে

৮ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে


69bd201114515-200326042313.webp
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

২৬ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে



deshchitro-69b229cea66a2-120326084950.webp
বইমেলায় মুহিব শামীমের ‘মাতৃ সুবাস'

৩৪ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে



deshchitro-69a3d318418b2-010326114808.webp
বিদায় রাহাবার খোমেনী

৪৫ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে