ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত ৭, স্কুল বন্ধ ঘোষণা জাতীয় ছাত্রশক্তি মনপুরা উপজেলার উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে ছাওলা ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান, জনসচেতনতামূলক আলোচনা ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের সংবর্ধনা বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ।

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান: সালমান এফ রহমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-04-2024 02:48:32 am

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজ রিপাবলিক। পাশাপাশি বাংলাদেশের সংগে অর্থনৈতিক সম্পর্কও জোরদার করতে চায় দেশটি। সোমবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সংগে বৈঠক শেষে এসব কথা জানান ঢাকা সফররত কিরগিজ রিপাবলিকের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আভাজবেক আতাখানভ। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, তৈরি পোশাক শিল্প, শিক্ষাসহ নানা খাতে দুদেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ আছে। দুদেশই এসব সুযোগ কাজে লাগাতে চায়। এছাড়াও কৃষি ও প্রযুক্তি খাতেও কাজ করতে পারে দুই দেশ। সালমান এফ রহমান এমপি বলেন, দুই দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশি প্রায় এক হাজার মেডিক্যাল শিক্ষার্থী দেশটিতে অধ্যয়ন করছে। বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে শিক্ষার্থী প্রত্যাশা করে দেশটি। কোভিড সময়কালীন ইউরোপীয় ইউনিয়নের সাথে জোড়ালো ভাবে সক্ষতা তৈরি করে কিরগিজ রিপাবলিক। তারপর থেকেই ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক শিল্প রপ্তানি করছে দেশটি। এবার বাংলাদেশের সাথে যৌথভাবে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানী করার ইচ্ছে প্রকাশ করেছেন বাংলাদেশে সফররত কিরগিজ রিপাবলিকের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আভাজবেক আতাখানভ। ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন কিরগিজ মন্ত্রী জানান, কিরগিজ প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করতে চান এবং উৎপাদনমুখী শিল্প কারখানায় বাংলাদেশ থেকে কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

আরও খবর


6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

১২ ঘন্টা ৫১ মিনিট আগে