সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

হবিগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের সমন্বয় সভা।

হবিগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের সমন্বয় সভা 



হবিগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন  সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 'পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প'-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড'র কারিগরি সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বুধবার(২৪ এপ্রিল)  হবিগঞ্জ জেলা শহরের  সুরবিতান ললিতকলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ   বাহার উদ্দিনের সভাপতিত্বে ও জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক এবং বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া। 

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এলএনওবি (লিভ নো ওয়ান বিহাইন্ড) সিলেট ডিভিশনাল কোয়ালিশন কমিটির ক্যাশিয়ার কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সিনিয়র সদস্য ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক এমএ ওয়াহেদ, চুনারুঘাট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন মোঃ ফজল মিয়া, ভাইস চেয়ারম্যান কৃষ্ণকান্ত সিংহ, যুগ্ম সম্পাদক সাংবাদিক এফএম খন্দকার মায়া, বাহুবল উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক সেলিম তালুকদার, শায়েস্তাগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আল-আমীন সাঈফী, হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোতালিব তালুকদার দুলালসহ জেলার ৯টি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যবৃন্দ ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সমূহের সদস্যবৃন্দ। সভায় বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর (দলিত, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হিজরা) ক্ষমতায়নে তাদের গৃহীত ও চলমান কর্মকান্ডে বিশদবিবরন  উপস্থাপন করেন এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া সভায় আগামীতে ঢাকায় অনুষ্ঠেয় চেইঞ্জ এজেন্ট সম্মেলন এবং শ্রীমঙ্গলে অনুষ্ঠেয় সিলেট বিভাগীয় এএনসি (এডভোকেসি নেটওয়ার্ক) সম্মেলন সফল করার পরিকল্পনা গ্রহণ করা হয়।এছাড়া জেলা এ,এনসি এর কর্মকান্ডে আরো গতিশীলতা আনয়নের উপর গুরুত্বারোপ করা হয়।

Tag
আরও খবর