১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

চিলমারীতে বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে বিশেষ নামাজ আদায়

চিলমারীঃ বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে বিশেষ নামাজ আদায়

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  সারা দেশে প্রচন্ড তাপদাহে নাভিশ্বাসে উঠেছে জন-জীবন। কমছেই না তাপমাত্রার, কিন্তু পারদ উলটো দিন দিন বাড়ছে আবারও গরম ও তাপদাহ। বৃষ্টির আশায় প্রহর গুনছেন সারা দেশে লক্ষ লক্ষ মানুষ। বৃষ্টির আশায় বিশেষ নামাজ (সালাতুল ইস্তেসখার) আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এসময় মুসল্লিরা নামাজের পরে আল্লাহর দরবারে দুহাত তুলে প্রাণ খুলে কান্না করেন এবং বৃষ্টির জন্য দোয়া ও করেন। আজ বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বালাবাড়ী হাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইস্তেসখার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ এই নামাজে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশত মুসল্লীরা এই নামাজে অংশ গ্রহন করেন। নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ শওকত আলী মন্ডল, খতিব বাইতুর নুর সরকার পাড়া জামে মসজিদ, চিলমারী। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করেন। মাওলানা মুফতি মোঃ আব্দুল আজিজ আকন্দ, সুপার পাত্রখাতা রিয়াজুল জান্নাত দাখিল মাদ্রাসা। এ সময় মুসল্লিরা কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দুই হাত তুলে চিলমারী উপজেলাসহ সারা বাংলাদেশে বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করেন। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ, পশু, পাখিরাও  পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ তায়ালা সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাইলে তিনি অনেক খুশি হন। আর চাওয়াটাকে আরবিতে সালাতুল ইস্তেসখার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা। তিনি আরও বলেন, রাসুল (সা:) এই নামাজের সময় তার দুহাত উল্টো করে মোনাজাত করতেন। তার মানে তিনি পরিস্থিতির পরিবর্তন চাচ্ছেন। আমরাও উনার মতো করে করার চেষ্টা করেছি। এ সময় উপস্থিত অনেকে বলেন, আমরা আল্লাহর তায়ালা কাছে বৃষ্টির জন্য, নামাজ আদায় করে দোয়া করেছি, তিনি চাইলে আমাদের জন্য বৃষ্টি দিতে পারেন।

আরও খবর