যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

লাখাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ।

লাখাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন হবিগঞ্জ, লাখাই, শায়েস্তাগঞ্জ ৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির। বৃহস্পতিবার (২৫ এপ্রিল)  সকাল ১১টায় উপজেলা হেলিপ্যাড মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন  উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা অমিত ভট্টাচার্য এর সঞ্চালনায় সভায় উপজেলার ২ হাজার কৃষকদের মাঝে প্রত্যেক কে  ৫ কেজি উফশী আউশ ধানের  বীজ, ১০ কেজি ডিএফপি সার ও ১০ কেজি এমওপি সার  বিনামূল্যে  বিতরণ করা হয়েছে। সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কে আর্থিক ভাবে স্বাবলম্বী করার জন্য এবং উন্নত জাতি হিসেবে গড়ে তুলার জন্য কৃষি বান্ধব সরকার কৃষকদের কে বিনামূল্যে সার ও বীজ প্রনোদণা হিসাবে দিয়ে যাচ্ছে। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন প্রমুখ। সার বীজ বিতরণ সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লাখাই প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ ও গীতা পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য। সার ও বীজ বিতরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান।

Tag
আরও খবর