কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি

সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে জমিদাতার সন্তানের বুকফাটা কান্না।

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৪ নং আওনা ইউনিয়নের ৩৭ নং আওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা মৃত- ময়েজ উদ্দিন এর ছেলে নজরুল ইসলাম দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাবার  হাতে লাগানো গাছ কেটে ফেলায় কান্না জড়িত কন্ঠে এভাবেই দুঃখ প্রকাশ করছিলেন।

 তিনি বলেন, দীর্ঘদিন আগে এক সময় যমুনা নদীর কড়াল গ্রাসে  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থান ভেঙ্গে যায়। আমার বাবা মৃত ময়েজ উদ্দিন ও আমার চাচা শামসুল হক এলাকার স্বার্থে শিক্ষা অনুরাগী হয়ে বাড়িভিটার বায়ান্ন শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করে দেন। বাড়ীর ঐ জায়গা থেকে ঘর দরজা সরিয়ে নিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সে সময়ে তার হাতের লাগানো গাছগুলোর মধ্যে আম কাঁঠাল ইউক্যালিপটা মেহগনি ইত্যাদি গাছ লাগানো ছিল। বর্তমানে সেই কাজগুলি মূল্যবান হয়েছে । বিদ্যালয়ের পাশেই আমার বাবার কবর। সেখানেও কবরের চারিদিকে চার পাঁচটি কাঁঠাল গাছ রয়েছে। দুঃখের বিষয় হল বিদ্যালয়ের শিক্ষকগণ জমিদাতার সন্তান হিসাবে  আমাদের যতোটুকু  সম্মান পাওয়া উচিত কখনোই আমাদেরকে কোন কিছু মূল্যায়ন করেন না। এমনকি আমার বাবার হাতে   লাগানো গাছগুলো সবার অগোচরে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন। দুঃখ সাথে এইভাবেই আক্ষেপ করে প্রকাশ করছিলেন জমিদাতার নাতি  জমজ দুই ভাই মোহাম্মদ হোসেন ও মোঃ হুসাইন নাতি দ্বয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কাছে সরকারি নিয়ম নীতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমোতি ব্যতীত গাছ কেটে নিয়ে যাওয়ার শুষ্ঠ তদন্ত দাবি জানিয়েছেন।  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন জানান , ইতিপূর্বে যেসমস্ত গাছ কেটে ফেলা হয়েছে সে সম্পর্কে আমাকে অবহিত করা হয় নাই। এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন এর সাথে কথা হলে তিনি এর শুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান।

আরও খবর