নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

শ্যামনগরে বাংলালোকনাট্য ইনস্টিটিউট মেতে উঠল বর্ষ বরণে

শ্যামনগরে বাংলালোকনাট্য ইনস্টিটিউট মেতে উঠল বর্ষ বরণে

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে বাংলালোকনাট্য ইনস্টিটিউট মেতে উঠল বাংলা বর্ষবরণে।

শুক্রবার(২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের ছাতিমতলায় সন্ধ্যায় সংবর্ধনা ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে।
 
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে বলেন শ্যামনগরে সাংস্কৃতিক অঙ্গনে বাংলালোকনাট্য ইনস্টিটিউটের ব্যাপক ভূমিকা রয়েছে। বিশেষ করে জাতীয় দিবস গুলি পালনের ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীল।

বাংলালোকনাট্য ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় বাংলাদেশ বেতার খুলনার নিয়মিত লোকসঙ্গীত শিল্পী জি এম কোমরউদ্দীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আওয়ামীলীগনেতা সুশান্ত বিশ^াস।

সহকারী অধ্যাপক বিনীত কুমার জোয়ারদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  বাংলালোকনাট্য ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের প্রভাষক ড.প্রতাপ কুমার রায়।
সংবর্ধনা শেষে বাংলালোকনাট্য ইনস্টিটিউটের ক্ষুদে ও বড় শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ করা হয় নৃত্য, একক সঙ্গীত,দলীয় সঙ্গীত সহ অন্যান্য বিষয়। মঙ্গলপ্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি এস এম আতাউল হক দোলন। উল্লেখ্য যে, সংবর্ধিত অতিথি লোকসঙ্গীত শিল্পী জি এম কোমর উদ্দীন দীর্ঘদনি ধরে অসুস্থ ও আর্থিক সংকটের মাধ্যমে দিন যাপন করছেন। বিধায় তার বসতঘর নির্মান এককালীন অনুদান সহ অন্যান্য বিষয়ে প্রধান অতিথি আতাউল হক দোলন এমপির দৃষ্টি আকর্ষণ করেন বাংলালোকনাট্য ইনস্টিটিউটের সদস্যবৃন্দ।

ছবি- শ্যামনগরে বাংলালোকনাট্য ইনস্টিটিউটের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হচ্ছে প্রধান অতিথি এমপি আতাউল হক দোলনকে।




Tag
আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৮ ঘন্টা ৪০ মিনিট আগে