জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

রামগড়ে শহিদ বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কাদের বীরউত্তমের শাহাদৎবার্ষিকী পালিত

রামগড়ে শহিদ বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কাদের বীরউত্তমের শাহাদৎবার্ষিকী পালিত


মোহাম্মদ এমদাদুল হক  খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়ির রামগড়ে শনিবার(২৭  এপ্রিল) নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীরউত্তমেে ৫৩তম শাহাদৎবার্ষিকী।

১৯৭১ সালেরর ২৭ এপ্রিল মহালছড়িতে পাকহানাদারবাহিনী ও তাদের সহযোগিবাহিনীর সাথে এক প্রচন্ড সম্মুখযুদ্ধে  বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীরউত্তম শাহাদৎবরণ করেন। এ উপলক্ষ্যে শনিবার সকালে রামগড় কেন্দ্রীয় কবরস্থানে বীর শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,  জিয়ারত ও দোয়া হয়। রামগড়স্থ শহীদ ক্যাপ্টেন কাদের বীরউত্তম বিদ্যা নিকেতনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংপ্রু চৌধুরি, সহ-সভাপতি ও সাংবাদিক মো. নিজাম ঊদ্দিন লাভলু, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও শিক্ষক মো: বাহার উদ্দিন, সাংবাদিক মো: মোজাম্মেল হোসেন, স্কুলের শিক্ষক মো: আনিসুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

 দোয়া পরিচালনা করেন  রামগড় কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আক্তার হোসাইন। এছাড়া উপজেলার বলিপাড়া ইসলামিয়া কাসেমুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম, বাদ জোহর  মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারি নূর হোসাইনের পরিচালনায়  বিশোষ দোয়া  এবং  সবশেষে  এতিম শিক্ষার্থীদের জন্য  মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। রোববার সকালে  শহীদ ক্যাপ্টেন কাদের বীরউত্তম বিদ্যা নিকেতনে এ বীর শহীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

##

মোহাম্মদ এমদাদুল হক 

খাগড়াছড়ি প্রতিনিধি 

মোবাইল নাম্বার ঃ০১৮২৬৩৬১৫৫০

Tag
আরও খবর