দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বগুড়া শেরপুরে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ অনুষ্ঠিত

আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি 

 সারাদেশের প্রচন্ড গরমের তাপমাত্রা অধিক হওয়ার কারণে জনজীবনে হিটস্ট্রোক করে মৃত্যুসহ নানানরকম রোগব্যাধি হচ্ছে। বগুড়ার শেরপুরে এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহতাআলার কাছে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় করা হয়েছে।

শনিবার (২৭ই এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় শেরপুর শহীদিয়া কামিল স্নাতকোত্তর আলিয়া মাদ্রাসা ও শেরপুর ইমাম মুয়াজ্জিন সমিতির উদ্যোগে অত্র মাদ্রাসার ঈদগাহ মাঠে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত ইস্তেসকার নামাজ পড়ার আয়োজন করা হয়। উক্ত নামাজের পূর্বে বৃষ্টির জন্য কুরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত কথা বলেন শেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান, শেরপুর আলিয়া মাদ্রাসা মসজিদের ইমাম আবু সালেহ উদ্দিন, শেরপুর বাসস্ট্যান্ডে জামে মসজিদের ইমাম মাওলানা এজাজ উদ্দিন, শেরপুর দুবলাগাড়ী ঈদগাহ মাঠ মসজিদের ইমাম ও দেশবরেণ্য ইসলামি বক্তা হযরত মাওলানা মোঃ আব্দুর রহমান মোল্লা, শেরপুর উপজেলা মসজিদের ইমাম হেদায়েতুল্লাহ নুরী, অত্র মাদ্রাসার  অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান বক্তৃতা করেন।
এরপর ইস্তেসকার নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য মহান আল্লাহতাআলার কাছে দোয়া মোনাজাত পরিচালনা করেন শেরপুর বাসস্ট্যান্ডের শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ এজাজ উদ্দিন। এছাড়াও শেরপুর উপজেলার ,  খামারকান্দি ইউনিয়নের শুভগাছা দাখিল মাদ্রাসায়  ইস্তেসকার নামাজ আদায় করেন বলে জানা গেছে

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৫ মিনিট আগে